জনডাক ডেক্সঃ
১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

​রংপুরের কাউনিয়া উপজেলার বড়ুয়াহাট কেরামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদের নামে জটিল ও ব্যয়বহুল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার বরাদ্দের নামের তালিকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিয়মিত মাদ্রাসা পরিচালনা করছেন।

​জানা গেছে, সরকার থেকে সাধারণ অসচ্ছল ও জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে সুস্থ থাকা সত্ত্বেও ওই তালিকায় অধ্যক্ষের নাম ও অনুদান অন্তর্ভুক্ত হওয়ায় চরম অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। প্রকৃত অসচ্ছল ও অসুস্থদের বঞ্চিত করে একজন সুস্থ ব্যক্তি কীভাবে এই সহায়তার আওতায় এলেন, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা।

​তবে বিষয়টি অস্বীকার করে অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন, “আমি বা আমার কোনো শিক্ষার্থী এই সহায়তার জন্য আবেদন করিনি। কারা আমার নাম ব্যবহার করে আবেদন করেছে তা জানা নেই। বিষয়টি জানতে পেরে টাকা বিতরণ বন্ধ রাখতে জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ জানিয়েছি।”

​স্থানীয়দের দাবি, সরকারি সহায়তার অর্থ বণ্টনের ক্ষেত্রে রোগীদের শারীরিক অবস্থা ও কাগজপত্র নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। একই সঙ্গে এই জালিয়াতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১০

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১১

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

১২

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৩

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১৪

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১৫

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৬

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৭

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৯

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

২০