
কুড়িগ্রামের উলিপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি দোকান থেকে ৯ বোতল স্কাফ ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় নুর আমিন (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের যাদুপোদ্দার এলাকায় নুর আমিনের দোকানে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুড়িগ্রাম।
অভিযানকালে দোকানের ভেতর তল্লাশি চালিয়ে ৯ বোতল স্কাফ ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক নুর আমিন ওই এলাকার রেজাউল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মো. নুরন্নবী।
এ ঘটনায় আটক নুর আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।