জনডাক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫০ পেয়েছেন রংপুরের অদম্য মেধাবী কলি রানী। দুই হাতে কোনো আঙুল না থাকায় পা দিয়ে লিখেই এই ফলাফল অর্জন করেছেন তিনি। কলি রানী ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

চলতি বছর রংপুরের কাউনিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন কলি। তার বাড়ি কাউনিয়া উপজেলার গদাই গ্রামে। সে ওই এলাকার প্রয়াত মনোরঞ্জন রায়ের মেয়ে। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট কলি। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারায় সে। এরপর মা রূপালী রানীর স্নেহ ও সাহস নিয়ে এগিয়ে চলেছে তার জীবন।

এ বিষয়ে মা রূপালী রানী জানান, জন্ম থেকেই কলির দুই হাতের আঙুল নেই। তবে এ শারীরিক সীমাবদ্ধতা কখনো তার পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পরিবারের সহযোগিতা, সহপাঠীদের আন্তরিকতা ও শিক্ষকদের উৎসাহে নিজের চেষ্টায় আজ সে এই সাফল্য পেয়েছেন।

কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম বলেন, কলি রানী পা দিয়ে লিখে জিপিএ-৩.৫০ পেয়েছে। তার এ ফলাফলে আমরা খুবই খুশি।

এর আগে পা দিয়ে লিখেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কলি। এবার এইচএসসিতেও সাফল্য পেলেন।

কলি রানী গণমাধ্যমকে বলেন, উচ্চশিক্ষা শেষ করে বিসিএস ক্যাডার হতে চাই। দেশ ও মানুষের সেবা করাই তার স্বপ্ন। শারীরিক সীমাবদ্ধতা যে স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না, তা প্রমাণ করতে চায় কলি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

১

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

২

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

৩

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

৪

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

৫

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

৬

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

৭

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

৮

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

৯

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১০

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১১

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১২

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

১৩

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

১৪

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

১৫

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

১৬

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

১৭

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

১৮

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

১৯

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

২০