-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
১৪ অগাস্ট ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালপুর প্রেসক্লাবে গোপালপুরের সার্বিক উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও আগামীতে বিভিন্ন কর্ম-পরিকল্পনা নিয়ে গোপালপুর প্রেসক্লাব কার্যালয়ে গোপালপুর উন্নয়ন পরিষদের এক সংক্ষিপ্ত কর্মপরিকল্পনা,আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহর সভাপতিত্বে, জাসাস গোপালপুর উপজেলা সভাপতি ও গোপালপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো: শাহানুর আহম্মেদ সোগাগের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার খামারবাড়ির প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. বদরুল হক শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার খামারবাড়ির ডিডি কৃষিবিদ ড. মো: শহিদুল ইসলাম, ঢাকার খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ড. মো: এমদাদুল হক, ধনবাড়ী হর্টিকালচার সেন্টারের সিনিয়র অফিসার কৃষিবিদ মো: মঞ্জুরুল হক, মানবিক বন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আব্দুর রহিম, মানবিক বন্ধু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, গোপালপুর উন্নয়ন পরিষদের মুখপাত্র মো: নুর-এ-আলম সিদ্দিকী (নুর)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রনলা সাহিত্য সংসদের সভাপতি কবি আব্দুছ ছাত্তার পলাশী, রনলার সাধারণ সম্পাদক কবি মো: ইদ্রিছ আলী, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী, বিএমজিটিএ সভাপতি ও রনলা সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক কে.এম শামীম, গ্রীন টিভি গোপালপুর উপজেলা প্রতিনিধি মাহফুজুর রেজা আশিক, কবি আব্দুল জলিল প্রমুখ।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সার্বিক উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন খাত ও সেক্টরের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমের ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা, ক্রীড়া,স্বাস্থ্যসেবা, কৃষি, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন, সামাজিক নিরাপত্তা,গণমাধ্যম এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় জনগণের চাহিদা ও মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, গোপালপুর উপজেলার টেকসই ও পরিকল্পিত উন্নয়নের জন্য সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এলাকার বাস্তব সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপজেলার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃক্ত করাসহ স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. কে,এম,বদরুল হক বলেন : “গোপালপুরের সার্বিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত ও গোপালপুরবাসীকে অনুপ্রেরণা জাগাতে আমরা ইতিমধ্যে বেশ কিছু মানবিক কার্যক্রম গ্রহণ করেছি। এসব কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামীতে আমরা শিক্ষা ও সংস্কৃতি , কৃষি, সাহিত্য, ক্রীড়া, চিকিৎসা, গণমাধ্যম, ও সংগঠনের সংগঠকদের মাঝে যারা বিভিন্নভাবে অবদান রেখে আসছেন তাদেরকে আমরা সম্মাননা দিতে চাই।”
গোপালপুর উপজেলা জাসাস সভাপতি ও প্রেসক্লাব যুগ্ম সম্পাদক শাহানুর আহম্মেদ সোহাগ বলেন: ” উপজেলা জাসাসের উদ্যোগে গোপালপুরের বিভিন্ন সাহিত্য সংগঠনকে সাথে নিয়ে উপজেলায় সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমের বিস্তার ঘটিয়ে হারানো সাংস্কৃতিক ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। দীর্ঘদিন যাবত গোপালপুর শিল্পকলা একাডেমির কার্যক্রম নিষ্ক্রিয়। শিল্পকলার কমিটিও মেয়াদোত্তীর্ণ। এখানে নেই সাংস্কৃতিক চর্চার তেমন কোনো বাদ্যযন্ত্র। দ্রুততম সময়ের মধ্যে শিল্পকলা একাডেমির কমিটি গঠনসহ সার্বিক কার্যক্রমকে বেগবান করতে হবে।”
গোপালপুর উন্নয়ন পরিষদের মুখপাত্র মো: নুর-এ-
আলম সিদ্দিকী (নুর) বলেন :” প্রথমে গোপালপুর প্রেসক্লাব ও পরবর্তীকালে ঢাকায় গোপালপুরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সমন্বয়ে মতবিনিময় ও আলোচনা সভায় গোপালপুরের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। আলোচিত বিভিন্ন বিষয়গুলো স্থানীয় জন প্রতিনিধি, উপজেলা প্রশাসন, বিভিন্ন শ্রেণিপেশার সচেতন মানুষ,গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজকে অবহিত করেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।”
আলোচনা সভায় সকলের উদ্দেশ্যে গোপালপুরের সার্বিক কল্যাণে ও উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়, পাশাপাশি নিজ নিজ অবস্থানে থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে আরও নতুন নতুন আইডিয়া থাকলে সেগুলোও অন্তর্ভুক্তকরণসহ সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১০

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১১

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১২

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৪

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৫

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৬

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৭

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৮

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের

২০