
বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাটের আদিতমারী উপজেলা শাখার নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাংবাদিক লতিফ সরকার। সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে এক আনুষ্ঠানিকভাবে তাকে এ সদস্যপদ প্রদান করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, লতিফ সরকার দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আদিতমারী উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অবহেলিত মানুষের সমস্যা তুলে ধরে আসছেন। তার এ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে তাকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।
নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে লতিফ সরকার জানান, “বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সততা ও নিষ্ঠার সাথে এলাকার মানুষের সুখ-দুঃখের কথা এবং সত্য খবর তুলে ধরতে আমি যেন আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি, সে জন্য সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।”
তার এ প্রাপ্তিতে স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন পেশাজীবী মানুষ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, লতিফ সরকারের যুক্ত হওয়ার মাধ্যমে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও গতিশীল হবে।