উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
১১ অগাস্ট ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর, সহকারী শিক্ষক গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এনামুল হক সরকার মানিক (৪৫) নামে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার তবকপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর স্ত্রী নাসিমা বেগমও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সোমবার (১০ আগস্ট) রাতে স্ত্রী নাসিমা বেগমের করা মামলার পর অভিযান চালিয়ে এনামুল হককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে এনামুল হক ও নাসিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ২০২২ সালে নাসিমা বেগম তাঁর স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে মামলাটি আপসের মাধ্যমে নিষ্পত্তি হয়।

অভিযোগে আরও বলা হয়, এরপর এনামুল হক আবারও ১০ লাখ টাকা যৌতুক দাবি করে নাসিমাকে নির্যাতন শুরু করেন। গত ৬ আগস্ট বিদ্যালয়ে বিরতির সময় তিনি স্ত্রীর কাছে যৌতুকের টাকা দাবি করেন। নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে এলোপাতাড়ি মারধর এবং গলা চেপে হত্যার চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ সময় অন্য শিক্ষক ও আশপাশের লোকজন এগিয়ে এসে নাসিমা বেগমকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কিছুটা সুস্থ হয়ে তিনি সোমবার থানায় মামলা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মামলা হলে সোমবার রাতেই অভিযান চালিয়ে এনামুল হককে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোগদার বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

১

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

২

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

৩

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

৪

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

৫

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

৬

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

৭

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

৮

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

৯

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১০

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১১

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১২

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

১৩

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

১৪

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১৫

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১৬

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১৭

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

১৮

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

২০