কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
১১ অগাস্ট ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে জুয়া মামলায় ক্যাসিনো সম্রাট রজব গ্রেফতার

রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলায় ক্যাসিনো সম্রাট ওয়াজেদ আলী রজবকে (৩১) গ্রেফতার করেছে আরপিএমপি গোয়েন্দা পুলিশ।
আজ মঙ্গলবার (১১ আগষ্ট) তাকে জুয়া প্রতিরোধ আইনের ধারায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ্
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা পুলিশের পরিদর্শক (ওসি) অশোক চৌহান জানান, গ্রেফতার ওয়াজেদ আলী রজব রসিকের চাঁন্দকুঠি, সৎবাজার এলাকার তাজুল ইসলামের ছেলে ও রমনী বেকারীর মালিক। সোমবার (১০ আগষ্ট) রাতে আরপিএমপি গোয়েন্দা বিভাগের উপপুৃলিশ কমিশনার স্যারের তত্বাবধায়নে ডিবি পুলিশের টিম চাঁন্দকুঠি, সৎবাজার এলাকায় মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলার সময় ওয়াজেদ আলী রজবকে আটক করে। জব্দ করা হয় অনলাইনে জুয়া খেলার ভিভো ব্যান্ডের দামী মোবাইল ফোন। জব্দকৃত মোবাইলে অনলাইনে জুয়া খেলায় বিভিন্ন ব্রাউজার রয়েছে।
হারাগাছ থানা পুলিশের পরিদর্শক (ওসি) অশোক চৌহান বলেন, এ ব্যাপারে মামলা রুজু হয়েছে, গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার রংপুর আদালতে পাটানো হয়েছে। গ্রেফতার রজব বেকারী ব্যবসার পাশাপাশি এলাকায় মোবাইলে অনলাইনে জুয়া খেলার ব্যবসায়ী বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
চাঁন্দকুঠি সৎবাজার এলাকার বাসিন্দা রাশেদুলসহ অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, ওয়াজেদ আলী রজব এলাকায় বেকারী ব্যবসার পাশাপাশি মোবাইলে অনলাইনে জুয়া খেলার ব্যবসায়ী হিসেবে পরিচিত। রজবের মাধ্যমে এলাকার অনেক যুবক ও ব্যবসায়ীয টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলে আর্থিকভাবে নি:স্ব হয়ে গেছে। রজব আসন্ন রসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ঘোষনা দিয়ে এলাকায় পোষ্টার টাঙ্গিয়েছে।
রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী বলেন, মাদক ও জুয়া মুক্ত রংপুর মহানগর গড়তে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ###
মো: মিজানুর রহমান, কাউনিয়া প্রতিনিধি, রংপুর ০১৭১৮৪১০১৪৬//১১.০৮.২০২৬

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১০

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১১

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১২

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৩

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৪

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৬

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৭

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৮

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

১৯

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

২০