রিপোর্ট বাংলাদেশ:
২ এপ্রিল ২০২৫, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউনূস-মোদি’র বৈঠক শুক্রবার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকার কূটনৈতিক সূত্র বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার হতে পারে এই বৈঠক।

এই বৈঠককে বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঢাকা গতমাসে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের অনুরোধ জানিয়েছিল।

বুধবার বিমসটেক সদস্য দেশগুলোর পররাষ্ট্র সচিবদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং শুক্রবার শীর্ষ সম্মেলন হবে। বৃহস্পতিবার বৈঠকে বসবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

 

এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ইউনূস ও মোদির বৈঠকের আলোচনা হলেও সময়সূচির কারণে তা হয়নি।

সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করেন। এ ছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কয়েকবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। তবে ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য নিয়ে ঢাকা উদ্বেগ প্রকাশ করেছে।

অন্যদিকে, বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে ভারতের উদ্বেগ রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক হলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আস্থার সংকট কিছুটা কমতে পারে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ববি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে কমিটি

কাউনিয়ায় কেওয়াইএসডিওতে ২৪ জনের নিয়োগ, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে : রুহুল কবির রিজভী

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী হবে, জানালেন সংবিধান বিশেষজ্ঞরা

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ,সাবেক যুবলীগ নেতাসহ আটক ২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কী পদত্যাগ করছেন

ঢাকায় একাধিক হোটেলে যাতায়াত ছিল এমপি নজরুলের

১০

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

১১

ধামরাই থেকে এক পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১২

১৫ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনার বিজয়

১৩

আশুলিয়া থেকে ২ পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার

১৪

সাভারে পৃথক অভিযানে ইয়াবা ও চুলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১৫

শিক্ষার মান উন্নয়নে নিয়ম বহির্ভূত কোনো কাজ হবে না: শিক্ষামন্ত্রী

১৬

এআই ভবিষ্যতের অর্থনীতি ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি: ফকির মাহবুব আনাম

১৭

আশুলিয়ায় অভিযানে ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১৮

কাউনিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৯

আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

২০