জনডাক ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাড়িতে উঠছিলেন চুপ্পু, পেছন থেকে শব্দ এলো ‘চোর

পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু রাজধানীর গুলশানে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হচ্ছিলেন, তখন পেছন থেকে একজনকে বলতে শোনা যায়— ‘একটা চোরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে।’ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমে প্রকাশিত এ ঘটনার এক ভিডিওতে দেখা যায়, হালকা জলপাই-সবুজ রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা ও টুপি পরে মসজিদ থেকে বেরিয়ে আসছিলেন চুপ্পু। সঙ্গে ছিল রাষ্ট্রীয় প্রোটেকশন। গাড়িতে ওঠার সময় একজন তাকে সালাম দেন; অন্যজন বলেন, ’একটা চোর; ১৮ কোটি মানুষের হক নষ্ট করেছেন তিনি।’

গত শুক্রবার বিকালে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পু। তিন বছর আট মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন তিনি।

পদত্যাগপত্রে স্বাক্ষরের পরপরই আমার দেশকে তিনি বলেন, ‘আমি ভীষণ অসুস্থ। শারীরিক নানান জটিলতায় ভুগছি। চিকিৎসকরা আমাকে পূর্ণ বিশ্রাম ও উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। গুরুতর অসুস্থ হওয়ায় আমার পক্ষে রাষ্ট্রপতির দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এজন্যই আমি পদত্যাগ করেছি।’

২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি হন। হাসিনার পলায়নের পর অন্তর্বর্তী সরকারের সময় তার পদত্যাগের দাবিতে ছাত্র-জনতা বঙ্গভবনের সামনে ব্যাপক বিক্ষোভও করেছিল। তবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার অজুহাতে তাকে বহাল রাখা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

প্রথমবারের মতো দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ–গ্যাস মিলবে মঙ্গলবার রাত থেকে

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শন, ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১০

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

১০টি কাজ যা আত্মবিশ্বাসী মানুষরা কখনোই করে না

১২

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩

১৩

পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলে বাধা, হামলায় আহত ৫: থানায় লিখিত অভিযোগ

১৪

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

১৫

সাদুল্লাপুরে অবৈধ সার মজুদ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা-

১৬

লালমনিরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১৭

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

১৮

কাউনিয়ায় ২৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু; সেপ্টেম্বরের ১২ দিনেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১

২০