Admin1234@
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাদুল্লাপুরে অবৈধ সার মজুদ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা-

গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার দোকান থেকে বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের ইদিলপুর দাখিল মাদ্রাসার সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

জানা যায়, ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাশেদের দোকানে অনুমোদনবিহীনভাবে বিভিন্ন ধরনের রাসায়নিক সার মজুদ করে রাখার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় দোকানে মজুদ থাকা ৭ বস্তা ইউরিয়া, ৩৪ কেজি এমওপি, ১ বস্তা ডিএপি এবং ৪৪ কেজি টিএসপি সার জব্দ করা হয়।

পরে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী রাশেদকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষকদের মধ্যে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

সাদুল্লাপুরে অবৈধ সার মজুদ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা-

লালমনিরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

কাউনিয়ায় ২৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু; সেপ্টেম্বরের ১২ দিনেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১

রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

কাউনিয়ায় অচেতন অবস্থায় উদ্ধার যুবক, প্রাণ গেল হাসপাতালের বেডে

পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ-

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ডিআইজির। 

১০

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, প্রতিবাদে মানববন্ধন। 

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

১২

আসিফ মাহমুদের বিরুদ্ধে: ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ

১৩

জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: *শুধু প্রেরণা হয়েই থেকো*

১৪

মাদকের জন্য মাকে মারধর করায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা করল বড় ভাই

১৫

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পল্লি চিকিৎসকের

১৬

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার,ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা কবিতা : *এক চিলতে হাসি*

১৮

ঢাকা টু রংপুর লংমার্চ উপলক্ষে পীরগাছায় জামায়াতের প্রস্তুতি সভা

১৯

কর্ণফুলীর কূলে কবির শতবর্ষ; নজরুল বর্ষে আবৃত্তি আসর বরিশালের ব্যতিক্রমী আয়োজ ববিতে 

২০