জনডাক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি আয়োজিত একটি মতবিনিময় সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনার সূত্রপাত হয়।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বক্তব্য দেওয়ার সময় তার একটি মন্তব্যকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের একাংশের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে মন্ত্রী ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মতবিনিময় সভা শেষ হয়।

তবে সভার ওই ঘটনাকে কেন্দ্র করে দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা পোস্ট দেওয়া হয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এরই জেরে রাত ৯টার পর পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ওয়ালটন শোরুমসংলগ্ন এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শন, ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১০টি কাজ যা আত্মবিশ্বাসী মানুষরা কখনোই করে না

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩

পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলে বাধা, হামলায় আহত ৫: থানায় লিখিত অভিযোগ

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

সাদুল্লাপুরে অবৈধ সার মজুদ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা-

লালমনিরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১০

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

১১

কাউনিয়ায় ২৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১২

ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু; সেপ্টেম্বরের ১২ দিনেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১

১৩

রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

১৪

কাউনিয়ায় অচেতন অবস্থায় উদ্ধার যুবক, প্রাণ গেল হাসপাতালের বেডে

১৫

পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ-

১৬

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ডিআইজির। 

১৭

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, প্রতিবাদে মানববন্ধন। 

১৮

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে: ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ

২০