জনডাক ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। দীর্ঘদিন সন্তান না হওয়া এবং মানসিক হতাশায় ভুগে তিনি এই মর্মান্তিক পথ বেছে নেন বলে জানা গেছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডের করিডোর থেকে নিচে লাফিয়ে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়া পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গা গ্রামের লতিফ মল্লিকের বড় মেয়ে।

কান্নাজড়িত কণ্ঠে নিহতের বাবা লতিফ মল্লিক জানান, শারীরিক বিভিন্ন অসুস্থতা নিয়ে গত ৫ দিন ধরে তার মেয়ে ঢামেকের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। তিনি বলেন, আজ ভোর রাত আনুমানিক ৩টার দিকে পাশের বেডের রোগীর স্বজনরা আমাকে ডেকে বলেন- এই দেখেন আপনার মেয়ে লাফ দিচ্ছে! সংবাদ পেয়ে আমি ছুটে যাই, কিন্তু ততক্ষণে সব শেষ। চোখের সামনেই মেয়েটা নিচে থাকা একটি প্রাইভেটকারের ওপর গিয়ে পড়ে। মাথা ফেটে মগজ বের হয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে দ্রুত উদ্ধার করে জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক ভোর ৫টা ১৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

লতিফ মল্লিক আরও জানান, এসএসসি পাসের পরপরই সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের সঙ্গে রিয়ার বিয়ে হয়। বিয়ের পর স্বামী দেশে এসে পুনরায় কর্মস্থলে ফিরে যান। তবে দীর্ঘদিন চেষ্টা সত্ত্বেও সন্তান না হওয়ার তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছিলেন রিয়া। গত ১০ দিন ধরে তার এই মানসিক সমস্যা তীব্র আকার ধারণ করে। সব সময় উল্টাপাল্টা কথা বলতেন এবং নিজের ভৌগোলিক অবস্থান নিয়ে বিভ্রান্ত থাকতেন। জিহ্বায় ঘা ও শারীরিক অন্যান্য জটিলতা নিয়ে সম্প্রতি তাকে ঢামেকে ভর্তি করা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানায় অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে ঢল

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

প্রথমবারের মতো দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

দীর্ঘ ৯ বছর পর পঞ্চম সমাবর্তন পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ–গ্যাস মিলবে মঙ্গলবার রাত থেকে

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শন, ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১০

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

১০টি কাজ যা আত্মবিশ্বাসী মানুষরা কখনোই করে না

১২

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩

১৩

পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলে বাধা, হামলায় আহত ৫: থানায় লিখিত অভিযোগ

১৪

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

১৫

সাদুল্লাপুরে অবৈধ সার মজুদ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা-

১৬

লালমনিরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১৭

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

১৮

কাউনিয়ায় ২৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু; সেপ্টেম্বরের ১২ দিনেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১

২০