জনডাক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেট্রোরেল নিয়ে হঠাৎ বড় সিদ্ধান্ত!

মেট্রোরেলের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটি

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্দেহজনক মালামাল শনাক্ত করার লক্ষ্যে মেট্রোরেলের সব স্টেশনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

ডিএমটিসিএলের এক দায়িত্বশীল কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য মালামাল পরীক্ষা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এসব আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হবে। এর মাধ্যমে স্টেশনগুলোতে নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়াও শুরু হয়েছে। এ জন্য ইতোমধ্যে অনলাইনে ই-দরপত্র আহ্বান করেছে ডিএমটিসিএল। সংস্থাটির স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান গত ১৯ অক্টোবর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের মাধ্যমে দরপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দরপত্রে অংশগ্রহণের শর্তাবলি, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য বিস্তারিত তথ্য ই-জিপি পোর্টাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত হেল্পডেস্ক থেকে জানার সুযোগ রয়েছে।

মেট্রোরেলের নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি একই বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের বিভিন্ন ব্যবস্থার রক্ষণাবেক্ষণের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে

এর আওতায় ডিপোতে স্থাপিত লো-ভোল্টেজ বৈদ্যুতিক ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি (এএমসি) করা হবে।।

ডিপোর এসব বৈদ্যুতিক ও বিদ্যুৎ-সহায়ক ব্যবস্থার নিয়মিত তদারকি এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাই এ চুক্তির উদ্দেশ্য। মেট্রোরেলের পরিচালন কার্যক্রম সচল রাখতে এসব ব্যবস্থার কার্যকারিতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।

প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি কেনার সময় নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

১

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

২

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

৩

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

৪

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

৫

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

৬

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

৭

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

৮

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

৯

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

১০

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

১১

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১২

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১৩

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১৪

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

১৫

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

১৬

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১৭

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১৮

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১৯

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

২০