Admin1234@
১৮ জুলাই ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ববি আইন বিভাগে নবীনদের র;্যাগিংয়ের অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে

‎‎ববি প্রতিনিধি

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ‎আইন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের  ক্যাম্পাসের বাইরে নির্মাণাধীন  বিল্ডিংয়ে নিয়ে র‍্যাগিং এবং বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে একই বিভাগের ইমিডিয়েট সিনিয়র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে।

ববিতে রȀ্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ: প্রক্টরের কার্যালয় থেকে কড়া নির্দেশনা

বুধবার (১৫ জুলাই) আনুমানিক দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলারোডে বিটাক ভবনের নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় নিয়ে নবীন শিক্ষার্থীদের মানসিক চাপ, হয়রানি ও ভয়ভীতি দেখিয়েছেন ইমিডিয়েট সিনিয়র শিক্ষার্থীরা। এসময় একজন নারী শিক্ষার্থী অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাও ঘটে এবং  একাধিক নারী শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে কান্নাকাটি করে।

 

র‍্যাগিংয়ের শিকার একাধিক শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, আমাদেরকে কুকুরের থেকেও নিম্ন বলে সম্বোধন করা হয়েছে, ক্যাম্পাসের কুকুর দেখলেও সালাম দিতে বলে। সাথে বিভিন্ন হুমকি ধামকি ও গালাগালি দেয়া হয়েছে আমাদের ফোন, মানিব্যাগ ও ঘড়ি পর্যন্ত কেড়ে নেয়া হয়। কয়েকজন ছেলে শিক্ষার্থী এটা নিয়ে দ্বিমত পোষণ করায় তাদেরকে সিনিয়ররা মারার জন্য হুমকি দেয়। এবং এগুলো সম্পর্কে শিক্ষকরা অবগত আছে জানিয়ে শিক্ষকদের কাছে বলেও কোনো লাভ নেই বলে জানানো হয়। শেষে হুমকি দেয়া হয় কেউ যদি জানায় তাহলে তার ক্যাম্পাস জীবন হেল করে দেয়া হবে।

 

র‍্যাগিংয়ের শিকার নবীন শিক্ষার্থীরা ভয়ে কেউ নাম প্রকাশ করতে চাননি। বিষয়টি ভয়ে ও আতঙ্কে শিক্ষকদের পর্যন্ত জানানি বলে জানান তারা।

 

‎ভুক্তভোগী এক নবীন শিক্ষার্থী ভয়ে নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, “ওয়ারিন্টেশনে সিনিয়ররা আমাদের অনেক আপ্যায়ন করছে, “আমাদের সাথে ভালো ব্যবহার করছে ক্লাসরুমে কিন্তু তারপর বিশ্ববিদ্যালয়ের এক নং গেটের সামনে একটি পাঁচ তলা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে নিয়ে গিয়ে আমাদের পাঁচ ঘন্টা মেন্টালি ট্রমা দিয়েছে। বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়েছে। একজন মেয়ে অজ্ঞান পর্যন্ত হয়ে যায় এবং কয়েকজন মেয়ে কান্না করে দেয়ার পরেও এসব চালানো হয়। আমাদের সাথে এসব যে করা হয়েছে এগুলো শিক্ষকদের সাথে যেন না বলি সেজন্যও আমাদেরকে শাসিয়ে তারপর ছেড়ে দেয়া হয়েছে।”

 

‎ভুক্তভোগী এক নারী শিক্ষার্থী বলেন, সিনিয়রা আমাদের বিভিন্ন রেস্ট্রিকশন দিয়েছে, বাসে পর্যন্ত উঠতে নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের মোবাইল ফোন কেড়ে নেয় এবং ৫ ঘন্টার বেশি সময় বিল্ডিংয়ের মধ্যে শ্বারুদ্ধকর পরিবেশে আটকে রেখে নানাভাবে র‍্যাগিং ও বুলিং করেছে।

 

‎আরেক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, সিনিয়রদের র‍্যাগিংয়ে  নার্ভাস হয়ে এক মেয়ে অজ্ঞান হয়ে পড়ে তারপর ওকে সরিয়ে ভাইয়েরা আবার শুরু করে। পরবর্তীতে আরও কয়েকজন মেয়ে কান্না শুরু করে। মেয়েদের সাথেও ঝাড়ি দিয়ে কথা বলছে। ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, আমাদেরকে কুকরদের থেকেও নিম্ন বলে সম্বোধন করা হয়েছে এবং কুকুরকেও আমাদের সালাম দিতে বলা হয়েছে। এগুলোর লিড দিয়েছে ইমিডিয়েট সিনিয়র ব্যাচের সিআর।”

 

‎এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী তৌফিক ওমর অপু বলেন, আমরা ক্লাসে স্যারদের অনুমতি নিয়ে ৩০-৪৫ মিনিট ওদের সাথে কথা বলি এবং খাবার বিতরন করি এর বাইরে ওদের নিয়ে বসা বা অন্য কিছু আমি বা আমার ব্যাচ করে নি।অভিযোগটি মিথ্যা এবং বানানো।

 

‎অভিযুক্ত আরএক শিক্ষার্থী জয় বলেন,আমাদের বিরুদ্ধে এ অভিযোগ একেবারেই মিথ্যা। ওদের আমরা ক্যাম্পাসের বাইরে কোথাও নেই নাই।আমরা ক্লাস রুমে বসে অনুষ্ঠান করে ভার্সিটির মধ্যে ই ওদের সাথে কথা বলে ওদের ছেড়ে দিছি।কিন্তু এই যে অভিযোগটা করা হয়েছে এটা একেবারেই ভিত্তিহীন।

 

‎এবিষয়ে আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ বলেন, “বিষয়টির মৌখিক কিছু অভিযোগ আমরা পেয়েছি, বিষয়টি জানার পর থেকে এটি নিয়ে আমি কাজ করে যাচ্ছি। এবিষয়ে বিস্তারিত তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা নিবো। র‍্যাগিয়ের বিষয়ে আইন বিভাগের অবস্থান একদম জিরো টলারেন্স। ঘটনা ছোট হোক বড় হোক তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

 

‎এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড.গাজী সাখাওয়াত হোসেন জানান,ভুক্তভোগী শিক্ষার্থীদের সাক্ষ্য ও এভিডেন্সের ভিত্তিতে ২-১ কর্ম দিবসের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে। অতিসত্বর বরিশাল বিশ্ববিদ্যালয় কে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করতে গুরুত্ব সহকারে কাজ চলমান আছে l র‍্যাগিং ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের অবস্থান জিরো টলারেন্স l

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, সকালে আখক্ষেতে মিলল মরদেহ

রাতে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, সকালে আখক্ষেতে মিলল মরদেহ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১১

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১৪

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১৫

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১৬

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১৭

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১৮

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১৯

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

২০