জনডাক ডেস্ক
৭ অগাস্ট ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া পেইজ থেকে অপপ্রচার বন্ধে ববি ছাত্রদলের স্মারকলিপি

বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া পেজ থেকে অপপ্রচার বন্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি জমা দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদল। গোপন রাজনৈতিক পরিচয়ে সামাজিক সংগঠনের আড়ালে কার্যক্রম পরিচালনা বন্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে এই স্মারকলিপি জমা দেয় ছাত্রদল।

একই দিনে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে গত বুধবার ছাত্রদলের ওপরে ছাত্রশিবিরের হামলার অভিযোগে আরেকটি স্মারকলিপি জমা দিয়েছে ছাত্রদল। যেখানে জড়িতদের শাস্তি এবং যথাযথ বিচার চেয় ৪টি দাবি দেয়া হয়েছে।

ভুয়া পেজ থেকে অপপ্রচার বন্ধে ছাত্রদলের দেয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, একটি সুষ্ঠু, নিরাপদ ও গণতান্ত্রিক শিক্ষাবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে শিক্ষক ও শিক্ষার্থীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কতিপয় নেতাকর্মী তাদের রাজনৈতিক পরিচয় গোপন রেখে বিভিন্ন নামসর্বস্ব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আড়ালে ক্যাম্পাসে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

আরও উল্লেখ করা হয়েছে, একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া পেজ ও গ্রুপ পরিচালনা করা হচ্ছে। এসব প্ল্যাটফর্ম থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রগতিশীল ও গণতান্ত্রিক ছাত্রসংগঠনের বিরুদ্ধে প্রতিনিয়ত বিভ্রান্তিকর, সত্যসংকোচকারী ও উসকানিমূলক অপপ্রচার চালানো হচ্ছে, যা শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ক্যাম্পাসের স্বাভাবিক আইনশৃঙ্খলা ও একাডেমিক পরিবেশ ক্ষুণ্ণ করার পাঁয়তারা চালাচ্ছে।

স্মারকলিপিতে ছাত্রদলের পক্ষ থেকে চারটি দাবি দেয়া হয়েছে দাবিগুলো হলে-

১. সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে পরিচালিত সকল অননুমোদিত ও ভুয়া পেজ/গ্রুপ দ্রুত চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ও সাইবার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. বিশ্ববিদ্যালয়ের পরিচয় ও লোগো ব্যবহার করে কেবল অনুমোদিত অফিসিয়াল প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো পেজ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করতে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

৩. গোপন পরিচয়ে বা বিভিন্ন সংগঠনের আড়ালে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. রাজনৈতিক পরিচয় গোপন রেখে, সংগঠনকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সংগঠনের বিভিন্ন বিষয়ের রাজনৈতিক মুক্ত ঘোষণা করে গুপ্ত রাজনীতির মাধ্যমে সংগঠন পরিচালনা করে। এমতাবস্থায় ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধকরন করতে হবে

ছাত্রদলের পক্ষ থেকে স্মারকলিপিতে ক্যাম্পাসের একাডেমিক পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে উল্লিখিত বিষয়গুলোর ওপর সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুত কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১০

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

১১

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১২

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১৩

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

১৪

পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

১৫

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক. প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা, ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন হারানোর ঠিকানা”

১৬

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

১৮

নামের আগে ‘মাননীয়’ বাদ, : নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

১৯

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলু ব্যবসায়ীর মৃত্যু

২০