১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান।

বিএনপির দীর্ঘদিনের এই নেতার এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে তিনি জানিয়েছেন ‘মান-অভিমানের’ জায়গা থেকেই এ সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ইয়াজ্জেম হোসেন রোমানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াজ্জেম হোসেন রোমান দীর্ঘদিন শিবচর উপজেলা বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ২০১৬ সালে তৎকালীন উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা মিঠু চৌধুরীর মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিএনপির কঠিন সময়ে তিনি সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর দলে প্রত্যাশিত মূল্যায়ন না পাওয়ার অভিযোগ রয়েছে তার।

এ বিষয়ে ইয়াজ্জেম হোসেন রোমান বলেন, আপনারা জানেন, আমি দীর্ঘদিন শিবচর উপজেলা বিএনপির দুর্দিনে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন মামলা-হামলার মধ্য দিয়ে আমাকে কঠিন সময় মোকাবিলা করতে হয়েছে। দলের সুদিনে সাংগঠনিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আমার কিছু মান-অভিমান তৈরি হয়েছে। এসব কারণেই শেষ পর্যন্ত দল পরিবর্তন করতে বাধ্য হয়েছি।

তিনি আরও বলেন, আমি মনে করি, রাজনীতির মূল উদ্দেশ্য যদি জনসেবা হয়, তাহলে যে কোনো রাজনৈতিক দলের মাধ্যমেই মানুষের সেবা করা সম্ভব। আমি এখন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে মানুষের জন্য কাজ করতে চাই।

Source: https://www.drb.news/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

চীন ও পাকিস্তানিসহ ৬২ বিদেশি নাগরিক আটক

১০

​সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার নামের তালিকায় অধ্যক্ষ আব্দুর রশিদ

১১

হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং

১২

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

১৩

মায়ের মৃ*ত্যু*তে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

১৪

নেত্রকোনায় জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ আটক ৮

১৫

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

১৬

১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ

১৭

উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৮

শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ববি ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্যাগে ফুটবল বিতরণ

১৯

লাল মানচিত্রের রক্তক্ষরণ: জনসংখ্যার শীতকাল ও একটি কথোপকথন

২০