১৫ অক্টোবর ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক, বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির শীর্ষ দুই পদে দায়িত্ব পেয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষক। ২০ সদস্যের এ কমিটিতে আরও চার সরকারি চাকরিজীবীকে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপিতে সমালোচনা তৈরি হয়েছে। এদিকে কমিটির আহ্বায়ক শামসুজ্জামান হাসু জানিয়েছেন, তিনি ও সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল সরকারি চাকরি ছেড়ে দেবেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত দলীয় প্যাডে ফুলবাড়ী উপজেলা বিএনপির ২০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রোশন শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান হাসুকে। সদস্যসচিব হয়েছেন পূর্ব কুরুষা ফিরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মুকুল।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পশ্চিম কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, যতীন্দ্র নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল, সরকারি সাইফুর রহমান কলেজের শরীরচর্চা শিক্ষক শাহিনুর রহমান এবং অগ্রণী ব্যাংকের ফুলবাড়ী শাখার সিনিয়র অফিসার তহিদুল হক।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫(১) অনুযায়ী, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দল বা এর অঙ্গসংগঠনের সদস্য হতে কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে বা সহযোগিতা করতে পারেন না। এ বিধি লঙ্ঘন অসদাচরণ হিসেবে গণ্য হওয়ার বিধান রয়েছে।

কমিটিতে সরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্তি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দলীয় গঠনতন্ত্র ও সরকারি চাকরিবিধি উপেক্ষা করে ছয় সরকারি কর্মচারীকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান বলেন, দুই বছর পর কমিটি ঘোষণা করা হলেও এতে আহ্বায়ক ও সদস্যসচিবসহ ছয় সরকারি চাকরিজীবীকে রাখা হয়েছে, যা দলীয় গঠনতন্ত্র ও সরকারি চাকরিবিধির সঙ্গে সাংঘর্ষিক। তার দাবি, ওই ব্যক্তিদের দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকা ছিল না। এ কমিটি নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু বলেন, ‘আমি ও আমার সদস্যসচিব চাকরি ছেড়ে দেবো। আপনারা চিন্তা করবেন না। আগামীকাল চাকরিতে ইস্তফা দেওয়ার কাগজ পেয়ে যাবেন।’

তবে সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল তাৎক্ষণিকভাবে চাকরি ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। বুধবার সন্ধ্যায় তিনি বলেন, বিষয়টি নিয়ে পরে কথা বলবেন।

ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, সরকারি শিক্ষকদের রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সুযোগ নেই। বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো কোনো কাগজপত্র পাননি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

অন্যদিকে, কমিটিতে সদস্য পদ পাওয়া অগ্রণী ব্যাংকের কর্মকর্তা তহিদুল হক দলীয় পদে থাকার বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত বলতে চাননি। অগ্রণী ব্যাংকের কুড়িগ্রাম অঞ্চলের প্রধান আহসান হাবিব সরকার বলেন, প্রবিধান অনুযায়ী সরকারি কর্মচারীরা রাজনৈতিক দল বা ব্যবসা-বাণিজ্যে যুক্ত থাকতে পারেন না। সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Source: https://www.drb.news/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক, বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’

১

দুর্গাপূজায় ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

২

স্বাধীনভাবে বাঁচতে’ ঘর ছাড়ে প্রাথমিকের চার ছাত্রী, ঢাকায় বাসা না পেয়ে যায় হবিগঞ্জে

৩

নীলফামারীতে ইউএনও’র আইন শৃঙ্খলা মিটিংয়ে আ.লীগ নেতা

৪

বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

৫

জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ, জেলার মহানগরী কার্যালয়ে ভাঙচুর

৬

অসঙ্গতি পেলে সার ডিলারশীপ বাতিল করা হবে; এমপি বাবুল। 

৭

কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

৮

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার

৯

দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকা: চিফ হুইপ

১০

কাউনিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইসরাত জাহান

১১

রাশিয়ায় পাচার হওয়া ৩০ বাংলাদেশির ২০ জনই যুদ্ধে নিহত, ফিরেছেন মাত্র ২ জন

১২

আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, গণপিটুনিতে যুবক নিহত

১৩

ডোপ টেস্টে পুলিশ সদস্যের শরীরে মিলল মাদকের উপস্থিতি, নেওয়া হচ্ছে ব্যবস্থা

১৪

গাইবান্ধায় টিকটকে পরিচয়-প্রেম, পরিবার মেনে না নেওয়ায় ১৫ বছরের কিশোর ও এক সন্তানের জননীর বিষপানে মৃত্যু

১৫

এনসিপিতে আসছে ‘সুপার সিক্স’: নাসীরুদ্দীন-হাসনাত-সারজিস-আসিফ পাচ্ছেন নতুন পদ

১৬

মা–বাবাকে সময় দিতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন যুবক

১৭

ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা

১৮

ক্যাম্পাসে না ফেরার শর্তে’ চুয়েট ছাড়লেন ভিসি, ভবন থেকে অবরুদ্ধ আরও ১০ জনকে উদ্ধার

১৯

পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২

২০