জনডাক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: জামায়াত এমপির জামাতাকে গ্রেফতার

নিউগিনি প্রোপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে এমপির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় এমপি আব্দুল গফুর বাসাতেই ছিলেন। তার সামনে থেকেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে ডিবি।

ডিবি পুলিশ জানিয়েছে, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় মিজানুর রহমান এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। গত ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়।মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত এ ঘটনা চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে একপর্যায়ে পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন৷

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অবৈধভাবে সয়াবিন তেল কারখানায় অভিযান, মালিকের ১ মাসের কারাদণ্ড

১

বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত’

২

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

৩

এক পা অচল, তবুও থেমে নেই রংপুরের কাউনিয়ার একরামুল; গাছের ডালপালা কেটেই পরিবার চালাচ্ছেন

৪

ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন, গাছের মগডালে উঠে সংসার চালান একরামুল

৫

অবহেলিত রংপুরের উন্নয়নে সরকার কাজ করছে: মীর শাহে আলম

৬

কুড়িগ্রামে কাশবনে কফি শপের আড়ালে মাদক জুয়া ও অশ্লীল নৃত্য, গুঁড়িয়ে দিল পুলিশ

৭

নেতা-কর্মীর গায়ে হাত উঠলে লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেওয়ার হুমকি এনসিপি নেতার

৮

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের

৯

শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ, ছাত্রদল নেতা বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’

১০

৫০০ টাকা বেশি দিয়েও মিলছে না এলপি গ্যাস

১১

এক গ্রাহকেরই বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা

১২

সংসার গুছিয়ে নেওয়ার আগেই ডেঙ্গুতে চলে গেলেন চিকিৎসক আঁচল

১৩

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

১৪

ইয়াবার নামে বিক্রি হচ্ছে মায়াবড়ি, খেলে শরীরে কী ঘটে

১৫

কাউনিয়ায় নর্থ বেঙ্গল স্কুলে রেজাল্ট শিট বিতরণ

১৬

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

পীরগঞ্জে ভোটার হতে এসে রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

১৮

গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের ভয়াবহ থাবা: আতঙ্কে পানির দামে গরু বিক্রি খামারীদের

১৯

পরিবারের ওপর অভিমান ও বিটিএস প্রভাবে দেশ ছাড়ার পরিকল্পনা: পথ হারিয়ে কুড়িগ্রামে উদ্ধার ৩ স্কুলছাত্রী

২০