জনডাক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে প্রায় সব সবজির দাম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে প্রায় সব ধরনের সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা করে। আড়তদারদের দাবি, এখন সবজি পরিবহনে প্রতি ট্রিপে বাড়তি খরচ হচ্ছে চার হাজার টাকা। বাড়তি খরচে হতাশ ক্রেতারা বাজারে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ইতোমধ্যেই দাম সমন্বয়ের কথা বলে বাড়ানো হয়েছে বাস ও লঞ্চের ভাড়া।

শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, তুলনামূলক কম দামে মিলছে মুলা, লাউ ও পেঁপে। এসব সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ টাকা দরে। অন্যদিকে, করলা, ঝিঙা, বরবটি ও ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৭০ টাকার মধ্যে। পাশাপাশি বেড়েছে টমেটো ও লেবুর দামও।

সবজির বাড়তি দামের কারণে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। মাসের শেষ দিকে এসে বাজেটের এই ঘাটতি সমন্বয় করতে গিয়ে আগের তুলনায় কম পরিমাণে কিনতে বাধ্য হচ্ছেন তারা।

আড়তদারদের হিসাবে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পণ্য পরিবহনে ট্রাকের প্রতি ট্রিপে খরচ বেড়েছে ৪ হাজার টাকা পর্যন্ত। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে সবজির দামে।

তবে পরিবহন ব্যয় বাড়ার অজুহাত দিয়ে মধ্যস্বত্বভোগীরা বেশি মুনাফা লাভ করছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ক্রেতারা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট

১

কোনো দলের তোষামোদি না করলে নিরাপত্তা অনিশ্চিত: সালমান মুক্তাদির

২

ফ্যাসিস্ট-গুপ্তরা যতই ষড়যন্ত্র করুক বিএনপির সরকারের কোন কিছু করতে পারবে না : পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী

৩

অপরাধ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে বসেছে পুলিশের আড়াইশো ডিজিটাল চোখ।

৪

কুকুরের কামড়ে ৮ জন আহত, গবাদিপশুও আক্রান্ত

৫

আট মাসে ২৩৬২ খুন, অপহরণ ৬৯১

৬

গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

৭

ইউটিউবে স্বর্ণ ও টাকার ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর

৮

কৃষক লীগ নেতাকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৮ জন আটক

৯

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল নারীর

১০

ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে হুঁশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

বাবা কৃষক, মা গৃহিণী; ​অভাব জয় করে জজ হওয়ার পথে নীলফামারীর নাসিম

১২

বাড়ছে তিস্তার পানি, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা নিম্নাঞ্চলে

১৩

জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ

১৪

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭০ দেশের

১৫

তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে প্রায় সব সবজির দাম

১৬

পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন

১৭

টিকটক ভিডিও বানাতে ১০ টাকার বিনিময়ে পুকুরে ঝাঁপ দিয়ে শিশুর মৃত্যু, টিকটকার গ্রেপ্তার

১৮

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

১৯

পীরগাছায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০