Admin1234@
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিকটক ভিডিও বানাতে ১০ টাকার বিনিময়ে পুকুরে ঝাঁপ দিয়ে শিশুর মৃত্যু, টিকটকার গ্রেপ্তার

২০২৫ সালের ২৯ মার্চ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ১০ টাকার বিনিময়ে টিকটক ভিডিও বানাতে পুকুরে ঝাঁপ দিয়ে সৌরভ ক্ষত্রিয় (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় আব্দুল হাকিম (২৫) নামে এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলোচিত ঘটনার প্রায় দেড় বছর পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল হাকিম উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৯ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে টিকটক ভিডিও বানানোর জন্য সৌরভ ক্ষত্রিয় (৭) নামে শিশুটিকে ১০ টাকা দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন হাকিম। সৌরভ ক্ষত্রিয় না বুঝে হাকিমের কথামতো পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর পানির নিচে থাকা লোহার তারকাঁটা শিশুটির পায়ে বিদ্ধ হয়। এতে গুরুতর আহত হয় সৌরভ। তবে ঘটনার বিষয়টি কাউকে জানাতে শিশুটিকে নিষেধ করেন অভিযুক্ত হাকিম বলে জানিয়েছে পুলিশ।

পরে সৌরভের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর ২০২৫ সালের ৪ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় সৌরভের মা রানু ক্ষত্রিয় থানায় মামলা করেন। মামলার পর দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার অভিযুক্ত আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট

১

কোনো দলের তোষামোদি না করলে নিরাপত্তা অনিশ্চিত: সালমান মুক্তাদির

২

ফ্যাসিস্ট-গুপ্তরা যতই ষড়যন্ত্র করুক বিএনপির সরকারের কোন কিছু করতে পারবে না : পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী

৩

অপরাধ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে বসেছে পুলিশের আড়াইশো ডিজিটাল চোখ।

৪

কুকুরের কামড়ে ৮ জন আহত, গবাদিপশুও আক্রান্ত

৫

আট মাসে ২৩৬২ খুন, অপহরণ ৬৯১

৬

গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

৭

ইউটিউবে স্বর্ণ ও টাকার ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর

৮

কৃষক লীগ নেতাকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৮ জন আটক

৯

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল নারীর

১০

ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে হুঁশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

বাবা কৃষক, মা গৃহিণী; ​অভাব জয় করে জজ হওয়ার পথে নীলফামারীর নাসিম

১২

বাড়ছে তিস্তার পানি, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা নিম্নাঞ্চলে

১৩

জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ

১৪

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭০ দেশের

১৫

তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে প্রায় সব সবজির দাম

১৬

পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন

১৭

টিকটক ভিডিও বানাতে ১০ টাকার বিনিময়ে পুকুরে ঝাঁপ দিয়ে শিশুর মৃত্যু, টিকটকার গ্রেপ্তার

১৮

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

১৯

পীরগাছায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০