সাইফুল ইসলাম, কাউনিয়া
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ   সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি 

কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর বাহাগীলি গ্রামের ১০ বছরের শিশু মোছাঃ সাদিয়া আক্তার জন্ম থেকেই জটিল শারীরিক সমস্যায় ভুগছে। মলদ্বার(পায়ুপথ) স্বাভাবিক স্থানে না থাকায় জন্মের পর অস্থায়ী অস্ত্রোপচারের মাধ্যমে তার পেটের অংশে ফুটা করে মলত্যাগের ব্যবস্থা করা হয়। এরপর থেকেই পেটের কৃত্রিম পথ দিয়ে অত্যন্ত কষ্টে করে মল ত্যাগ করে আসছে।

 

সাদিয়া বর্তমানে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক সমস্যাও আরও কষ্টদায়ক হয়ে উঠছে। অন্য শিশুরা যখন খেলাধুলা ও আনন্দে সময় কাটায়, তখন সাদিয়াকে প্রতিনিয়ত নিজের শারীরিক কষ্টের সঙ্গে লড়াই করে চলতে হচ্ছে। তবুও পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছে ছোট্ট এই মেয়েটি।

সাদিয়ার দিনমজুর পিতা আশরাফুল ইসলাম জানান, সদিয়ার এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচার করানো জরুরি। ঢাকায় ডাঃ প্রসেনজিৎ দ্ত্ত আগামী সপ্তাহে এই অপারেশন করবেন। এ চিকিৎসার জন্য প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন।

কিন্তু আমার পক্ষে এত বিপুল অর্থের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

সাদিয়ার বাবা আশরাফুল পেশায় একজন দিনমজুর। দিন এনে দিন খাওয়া এই পরিবারের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে মেয়ের চিকিৎসার জন্য ৩ লাখ টাকা জোগাড় করা তাদের কাছে অসম্ভবের মতো।

কুর্শা ইউপি সদস্য ইউছুব আলী বলেন সাদিয়ার চিকিৎসার ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই তার দিন মজুর পিতার। তাই সরকার ও বিত্তবান মানুষের মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।

সাদিয়ার বাবা-মায়ের আকুতি,সরকার ও সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি, বিভিন্ন সংগঠন ও প্রবাসীদের সহযোগিতায় তাদের মেয়ে যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন । সাদিয়ার চিকিৎসায় সহায়তা পাঠাতেঃ

বিকাশ নম্বর: ০১৯৮৭৩২৭৭৯৮

সোনালী ব্যাংক মীরবাগ শাখা সঞ্চয়ী হিসাব নং- ৫০১৫৩০১০১৫১০৭

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরাইলি সেনা নিহত

১

পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ   সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি 

২

নিউইয়র্কে হেনস্তার শিকার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৩

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

৪

বিদ্যালয়ের ক্লাসে ডিএনসি, মাদক না ছোঁয়ার শপথ করলেন শতাধিক শিক্ষার্থী

৫

পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো ইট করে সরিয়ে ফেলার চেষ্টা।

৬

কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে চুরি, যুবক গ্রেপ্তার

৭

ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

৮

গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের উপসর্গ, আক্রান্ত ৩৫

৯

পীরগাছায় সমিতি খুলে গ্রাহকের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা সোহেল, বক্তব্য মেলেনি সমবায় কর্মকর্তার

১০

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে

১১

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

১২

বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

১৩

টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় বেইলি ব্রিজ পলিটেকনিককে শোকজ

১৪

ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

১৫

আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

১৬

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত, আহত ৭

১৭

ববিতে সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদে ভিপি পদে রাফি শিকদারের বিশাল জয়

১৮

হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

১৯

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী সিয়াম

২০