জনডাক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের উপসর্গ, আক্রান্ত ৩৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন।

এদিকে রোগের বিস্তার ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকার গবাদিপশুকে ভ্যাকসিনের আওতায় আনার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নানা কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগ।

ঘটনাটি ঘটেছে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছহাটি গ্রামে। স্থানীয়রা জানান, গত ১১ সেপ্টেম্বর ওই গ্রামের বাসিন্দা মঞ্জুরুল ইসলাম একটি অসুস্থ গরু জবাই করেন। স্থানীয় বেশ কয়েকজন ওই গরুর মাংস কাটাকাটি ও প্রক্রিয়াজাতকরণের কাজে অংশ নেন। পরে সেই মাংস কয়েকটি পরিবারে ভাগ করে দেওয়া হয়।

এর কয়েক দিন পর মাংস কাটাকাটিতে অংশ নেওয়া ব্যক্তি ও তাদের স্বজনদের শরীরে জ্বর, মাথাব্যথা এবং ত্বকে বিশেষ ধরনের ফোস্কার মতো উপসর্গ দেখা দেয়। চিকিৎসকেরা এগুলোকে অ্যানথ্রাক্সের উপসর্গ হিসেবে সন্দেহ করছেন। অসুস্থ ব্যক্তিরা পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে শুরু করেন।

গত দুই দিনে নতুন করে উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটি গ্রামের তিনজন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ৩৫ জন আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগী চিকিৎসা নিলেন।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানানো হয়েছে, উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রক) ডা. মেহেদি হাসান বলেন, অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অসুস্থ পশু জবাই ও মাংস কাটাকাটির ক্ষেত্রে সবাইকে শতভাগ সতর্কতা অবলম্বন করতে হবে।

প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, মানুষ থেকে মানুষের পাশাপাশি পশুর মধ্যেও যাতে রোগটি আর না ছড়ায়, সে জন্য রিং ভ্যাকসিনেশন পদ্ধতিতে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলায় মোট প্রায় দুই লাখ ৫৪ হাজার গবাদিপশু রয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত ২০ হাজার ডোজ ভ্যাকসিনের মধ্যে ১৯ হাজার পশুকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। অতিরিক্ত আরও ১০ হাজার ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে এলাকায় উঠান বৈঠক, লিফলেট বিতরণ এবং স্থানীয় মাংস বিক্রেতাদের সঙ্গে সভা পরিচালনা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কোনো অসুস্থ বা সন্দেহজনক পশু জবাই না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে তিস্তার পানি, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা নিম্নাঞ্চলে

১

জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ

২

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭০ দেশের

৩

তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে প্রায় সব সবজির দাম

৪

পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন

৫

টিকটক ভিডিও বানাতে ১০ টাকার বিনিময়ে পুকুরে ঝাঁপ দিয়ে শিশুর মৃত্যু, টিকটকার গ্রেপ্তার

৬

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

৭

পীরগাছায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

৮

সে আমার প্রেমী; তাই সে সবচেয়ে সুন্দর-

৯

ফুলবাড়ীতে ১৫৭ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, সম্পাদিকা, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অন্তর্লীন অনুরণন*

১১

দুই শিশু সন্তান সহ গাড়ির নীচে ঝাঁপ দেয়ার চেষ্টা ধর্ষিতার

১২

নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরাইলি সেনা নিহত

১৩

পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ   সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি 

১৪

নিউইয়র্কে হেনস্তার শিকার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৫

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

১৬

বিদ্যালয়ের ক্লাসে ডিএনসি, মাদক না ছোঁয়ার শপথ করলেন শতাধিক শিক্ষার্থী

১৭

পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো ইট করে সরিয়ে ফেলার চেষ্টা।

১৮

কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে চুরি, যুবক গ্রেপ্তার

১৯

ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

২০