কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মীরবাগ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার  বিরুদ্ধে  অনিয়মের নিউজ প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি

রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বুলবুলের দায়িত্ব পালন ও বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কয়েকজন শিক্ষক প্রশ্ন তুলেছেন। শিক্ষক-কর্মচারী নিয়োগ এবং বিদ্যালয়ের সম্পদ লিজ দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ করেছেন তারা। এসব অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষকদের কয়েকজনের দাবি, টিউশন ফি বাবদ প্রায় ৩ লাখ টাকা উত্তোলনের পর তা শিক্ষকদের মধ্যে বিতরণ ও বিদ্যালয়ের হিসাবে জমা দেওয়ার বিষয়ে স্বচ্ছতা নেই। উচ্চতর স্কেল ও শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগও করেছেন তারা।

এদিকে বিদ্যালয়-সংক্রান্ত  প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের পর কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রধান শিক্ষিকা  আফরোজা বুলবুল। জিডিতে কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  গ্রিন টিভি এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও  সকালের বাণী এর উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশের কণ্ঠ এবং মুভি বাংলা টেলিভিশনের প্রতিনিধি মঞ্জুরুল আহসান শামীম, এনটিভি মাল্টিমিডিয়ার প্রতিবেদক মনোয়ার হোসেন সুজন এবং জনবাণী মাল্টিমিডিয়ার প্রতিনিধি আসলাম খানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম রয়েছে বলে জানা গেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “জিডিটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যালয় নিয়ে পাওয়া অভিযোগের ভিত্তিতে জনস্বার্থে সংবাদ প্রকাশ করা হয়েছে।

প্রধান শিক্ষক আফরোজা বুলবুলের বক্তব্য জানতে চাইলে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “এ বিষয়ে আমার বলার কিছু নেই। আমি আপনাদের সঙ্গে কথা বলব না। আপনারা যা পারেন লেখেন।”

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ বলেন, “এ বিষয়ে অন্য শিক্ষকদের কোনো অভিযোগ নেই।” বিদ্যালয়ের পুকুর ও জমি লিজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিদ্যালয়ে পুকুর এবং জমি আছে কি না, এ বিষয়ে আমার জানা নেই।”তবে সাংবাদিকদের বিরুদ্ধে জিডির বিষয়টি তিনি অবগত রয়েছেন।

অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি

আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামাতে গিয়ে উদ্ধার ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলি, আটক দুই

‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি

এক যুগেও বদলি নেই, একাডেমিক সুপারভাইজারকে ঘিরে প্রশ্ন মীরবাগ বালিকা বিদ্যালয়ে অর্থ ও সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ

১০

১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

১১

যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার

১২

জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

১৩

রংপুরের লংমার্চে কিছু গাড়ির টোল পরিশোধ করেনি বিরোধী দল: রিজভী

১৪

তেলের টাকাই উঠছে না মেয়েদের পিংক বাসে, দিনে ভর্তুকি ৫০ হাজার

১৫

আত্মসাতের পর চাপে পড়ে বিদ্যালয়ের ৩ লাখ ৭০ টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা

১৬

বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

১৭

শালবাহান বাজারে পেট্রোল চুরির সময় চোরের সিগারেটের আগুনে পুড়ল মোটরসাইকেল

১৮

পীরগঞ্জে কোটি টাকার বাঁধ নির্মাণে ধস, ড্রেজারে বালু তুলে চলছে মেরামত

১৯

শ্বশুরবাড়ি থেকে চুরি হওয়া ১৩ লাখ টাকার স্বর্ণসহ ঘরজামাই গ্রেপ্তার

২০