মনজুরুল আহসান শামীম নিজস্ব প্রতিবেদক ঃ
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ার নাজমুল সরদার’র মৃত্যুতে খাদ্যগুদাম ও মিল মালিকদের মাঝে শোকের ছায়া

 

দীর্ঘ কর্মজীবনে সততা, কর্মনিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে সবার হৃদয়ে জায়গা করে নেওয়া উপজেলা খাদ্যগুদামের লেবার সর্দার মোঃ নাজমুল হক আর নেই।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন নাজমুল হক। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন এই কর্মঠ মানুষটি। তাঁর মৃত্যুতে উপজেলা খাদ্যগুদাম, মিল মালিক, ডিলারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নাজমুল হকের মৃত্যুতে উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মিনহাজুর রহমান হেনা ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম নাজমুল হকের কর্মজীবনের স্মৃতিচারণ করে মেসার্স দুই ভাই চাউল কলের প্রোপ্রাইটর ওয়াহেদুল ইসলাম বলেন, নাজমুল হক শুধু একজন কর্মচারী ছিলেন না, তিনি ছিলেন সংশ্লিষ্ট সবার আপনজন। দীর্ঘদিনের কর্মজীবনে মিলার, ডিলার, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং খাদ্যগুদামে সেবা নিতে আসা মানুষের সঙ্গে তিনি অত্যন্ত আন্তরিকতা ও সুন্দর আচরণে কাজ করেছেন।
তিনি বলেন, “নাজমুল হকের কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার কখনোই ভুলে যাওয়ার নয়। তাঁর চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।”
একজন দায়িত্বশীল ও সদালাপী মানুষ হিসেবে নাজমুল হকের যে সুনাম ছিল, তাঁর মৃত্যুতে সেই স্মৃতিই এখন সহকর্মী ও পরিচিতজনদের মনে বারবার ফিরে আসছে। কর্মক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক ও সহযোগিতার কথা স্মরণ করে অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।
ওয়াহেদুল ইসলাম মরহুম নাজমুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন—আল্লাহ যেন তাঁর জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

কাউনিয়ার নাজমুল সরদার’র মৃত্যুতে খাদ্যগুদাম ও মিল মালিকদের মাঝে শোকের ছায়া

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলে

অধিকার আদায় না হলে, এক দফার দিকে অগ্রসর হব: নাহিদ ইসলাম

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

সরকার তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে ব্যর্থ, এখন মানবাধিকার হরণ করে নিচ্ছে

ভেন্টিলেটর ভেঙে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়িতে চুরি

রাজধানীতে দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে থানার সামনে বাসে আগুন

সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৬ পর্যটক

১০

কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

১১

যাত্রাবাড়ীতে ৫টি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, রিকশাচালক আহত

১২

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক রাতেই ৯ জনের কারাদণ্ড

১৩

জামায়াত জোটের লং মার্চ আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে:রাশেদ খান

১৪

সাম্প্রতিক বিষয় নিয়ে রংপুর মহানগর যুবদলের সংবাদ সম্মেল

১৫

নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’

১৬

এআই দিয়ে পরীক্ষায় উত্তর লেখার দায়ে ঢাবির ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি

১৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে পঞ্চগড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০

১৮

ভোটের আগে তিস্তা বাঁচাই, পরে তিস্তা মরে! * ‘সরকার আইসে, সরকার যায়-হামার আশা পূরণ হয় না’

১৯

সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

২০