জনডাক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে পঞ্চগড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। এ ঘটনায় পুলিশের পৃথক অভিযানে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বোদা উপজেলার পঞ্চগড়-বোদা মহাসড়কের ধকরাহাট সুবহানাকা পাম্প এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে।

এদিকে মিছিলের দুটি ভিডিও বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৪৮ ও ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে মিছিলকারীদের হাতে একটি ব্যানার দেখা যায়। ব্যানারে লেখা ছিল পঞ্চগড়ের গর্ব এবং দল-মত নির্বিশেষে বোদা উপজেলার মানুষের আপনজন।

পুলিশ জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে এ মিছিল করা হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মিছিলের দিন অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

অন্যদিকে, দেবীগঞ্জ উপজেলায় যুবলীগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট চুলিয়ার মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যারা হয়েছেন- দেবীগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আয়নাল হক (৪২), চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী কৈলাশ চন্দ্র রায় (৩৫) ও রমেশ চন্দ্র রায় (৩৫) এবং একই ইউনিয়ন যুবলীগের কর্মী মো. উমর আলী (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় যুবলীগ।

কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বের হচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীরহাট চুলিয়ার মোড়ে চেকপোস্ট বসায় পুলিশ। পরে রাত আড়াইটার দিকে কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় আয়নাল হকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক প্রবীর কুমার সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ২০২৫ সালে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে থানার সামনে বাসে আগুন

সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৬ পর্যটক

যাত্রাবাড়ীতে ৫টি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, রিকশাচালক আহত

কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

যাত্রাবাড়ীতে ৫টি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, রিকশাচালক আহত

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক রাতেই ৯ জনের কারাদণ্ড

জামায়াত জোটের লং মার্চ আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে:রাশেদ খান

সাম্প্রতিক বিষয় নিয়ে রংপুর মহানগর যুবদলের সংবাদ সম্মেল

নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’

এআই দিয়ে পরীক্ষায় উত্তর লেখার দায়ে ঢাবির ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে পঞ্চগড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০

১১

ভোটের আগে তিস্তা বাঁচাই, পরে তিস্তা মরে! * ‘সরকার আইসে, সরকার যায়-হামার আশা পূরণ হয় না’

১২

সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

১৩

বিশ্ব বাঁশ দিবস আজ

১৪

‘ডোরি মাছ’ বলে রেস্টুরেন্টে পরিবেশন, পরীক্ষায় মিলল পাঙাশ

১৫

পীরগঞ্জে লোকালয়ে টায়ার পোড়ানোর কারখানা, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

১৬

ডাকসুর এক বছরের কার্যবিবরণী প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা

১৭

মিঠাপুকুরে বিএনপির সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধন

১৮

বালাপাড়াকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক প্রকৌশলী শহিদুর রহমান মন্টুর

১৯

চাঁদের মালিকানা দাবি ট্রাম্পের, আন্তর্জাতিক মহাকাশ আইন কী বলে

২০