১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৬ পর্যটক

ভ্রমণের উদ্দেশ্যে রাঙ্গামা‌টির সাজেক যাওয়ার পথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপু‌রে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আটকরা হলেন, মো. ফারদিন এহসান হৃদয় (২৪), সুশান্ত পাল (২৩), ইয়াছিন (৩২), মো. সাইফুল ইসলাম (২৭), হারুন ইসলাম তুষার (২৬), ​রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩)।

সা‌জেক থানার ওসি তোফাজ্জল হো‌সেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে একটি পর্যটক দল কয়েকটি গাড়িতে করে সাজেক উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়। সকালের দিকে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় যানজটে পড়ে। সে সময় গাড়ির ভেতরে থাকা কয়েকজন পর্যটক সম্প্রতি নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিতে থাকেন।

তাদের এই উসকানিমূলক স্লোগানে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি থমথমে হয়ে উঠলে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই ৬ পর্যটককে আটক করা হয়।

সাজেক থানা পুলিশ জানায়, পর্যটনের মতো একটি শান্ত পরিবেশে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিষিদ্ধ সংগঠনের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল। আটক পর্যটকরা বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন। আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখার স্বার্থে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

ওসি তোফাজ্জল হো‌সেন বলেন, যানজটের মধ্যে অভিযুক্তরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিয়েছে বলে স্থানীয়দের বরাতে জানতে পেরেছি। পরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Source: https://www.drb.news/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে থানার সামনে বাসে আগুন

সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৬ পর্যটক

যাত্রাবাড়ীতে ৫টি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, রিকশাচালক আহত

কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

যাত্রাবাড়ীতে ৫টি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, রিকশাচালক আহত

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক রাতেই ৯ জনের কারাদণ্ড

জামায়াত জোটের লং মার্চ আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে:রাশেদ খান

সাম্প্রতিক বিষয় নিয়ে রংপুর মহানগর যুবদলের সংবাদ সম্মেল

নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’

এআই দিয়ে পরীক্ষায় উত্তর লেখার দায়ে ঢাবির ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে পঞ্চগড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০

১১

ভোটের আগে তিস্তা বাঁচাই, পরে তিস্তা মরে! * ‘সরকার আইসে, সরকার যায়-হামার আশা পূরণ হয় না’

১২

সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

১৩

বিশ্ব বাঁশ দিবস আজ

১৪

‘ডোরি মাছ’ বলে রেস্টুরেন্টে পরিবেশন, পরীক্ষায় মিলল পাঙাশ

১৫

পীরগঞ্জে লোকালয়ে টায়ার পোড়ানোর কারখানা, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

১৬

ডাকসুর এক বছরের কার্যবিবরণী প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা

১৭

মিঠাপুকুরে বিএনপির সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধন

১৮

বালাপাড়াকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক প্রকৌশলী শহিদুর রহমান মন্টুর

১৯

চাঁদের মালিকানা দাবি ট্রাম্পের, আন্তর্জাতিক মহাকাশ আইন কী বলে

২০