Admin1234@
২৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুব শক্তির নেতা আটক, থানায় এক ঘণ্টা রাখার পর মুচলেকায় ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশ বিরুদ্ধে

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তির এক নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। আটক ওই নেতাকে থানায় নেওয়ার প্রায় এক ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বটতলা (গোলাপ খাঁ) বাজারসংলগ্ন একটি ছ’মিলের পেছনে লাখ টাকার জুয়ার আসর বসেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার সেকেন্ড অফিসার অপূর্ব কুমার। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা অন্যরা পালিয়ে গেলেও জাতীয় যুব শক্তির কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি আব্দুর রাজ্জাক রাজকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে, আটকের পর আব্দুর রাজ্জাক রাজকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা রাখার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। জুয়ার আসর থেকে আটকের পর একজন রাজনৈতিক নেতাকে অল্প সময়ের মধ্যে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে তাঁকে ছেড়ে দেওয়ার বিষয়ে পুলিশের বক্তব্য, মুচলেকা নিয়ে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধানের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে থানার সেকেন্ড অফিসার অপূর্ব কুমার জানান, আব্দুর রাজ্জাক রাজকে থানায় আনার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে কী কারণে তাঁকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে এবং এ ক্ষেত্রে কোনো আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

১

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

২

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

৩

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

৪

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

৫

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

৬

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

৭

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

৮

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

৯

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১০

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১১

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১২

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

১৩

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

১৪

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১৫

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১৬

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১৭

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

১৮

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

২০