হামিদুর রহমান জামিল,কুমিল্লা:
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশু লামিয়ার অসুস্থ বাবা’র চিকিৎসার দায়িত্ব নিলেন- তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ছোট্ট শিশু লামিয়া আক্তারের অসুস্থ  বাবা আব্দুর রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

বুধবার দুপুরে (২৪ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর শ্যামলীতে ঢাকা হাউজিং মসজিদ এলাকায় (মেহেদী বাগ, ১নং রোড) যান— বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর সাথে ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কিডনি রোগে আক্রান্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাকের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। আব্দুর রাজ্জাকের সাথে তিনি কিছুক্ষণ সময় কাটান এবং তার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন। এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন অসুস্থ আব্দুর রাজ্জাকের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি ছোট্ট শিশু লামিয়া’র প্রতি তারেক রহমানের স্নেহশীষ শুভেচ্ছা দেন তিনি।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

উল্লেখ্য, কিডনি রোগে আক্রান্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাককে বর্তমানে সপ্তাহে দু’টি ডায়ালাইসিস করাতে হচ্ছে। তাঁর স্ত্রী একটা কিডনি ডোনেট করতে চান। কিন্তু অর্থাভাবে কিডনি প্রতিস্থাপন বন্ধ রয়েছে। আর এই বিষয়টি নিয়ে আব্দুর রাজ্জাকের শিশুকন্যা লামিয়া আক্তার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আবেগঘন আঁকুতি জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত— মাত্র ছয় বছরের শিশু লামিয়া’র কান্নার দৃশ্যটি নজরে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’কে নির্দেশ দেন— লামিয়া আক্তারের বাবার পাশে দাঁড়াতে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির সংশ্লিষ্ট প্রতিনিধি দল ভ্যান চালক আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাৎ করেন।অসুস্থ ভ্যান চালক আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

সুস্থ হয়েও জটিল রোগের সরকারি চিকিৎসা সহায়তার ১৫ হাজার টাকার তালিকায়  অধ্যক্ষ:  আব্দুর রশিদ 

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, আসামির ডিএনএ পরীক্ষা নিয়ে বিপাকে দুদক

পীরগঞ্জে প্রেমের টানে চীন থেকে যুবক, ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পক্ষে ‘শতশত ভুয়া খবর’ ছড়িয়েছেন গাইবান্ধার এক ব্যক্তি

১০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১১

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রেসিং করতে গিয়ে প্রাণ হারাল বাইকার, ফেলে পালালো বন্ধুরা

১২

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১৩

‘মান-অভিমানের’ কারণে এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা

১৪

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

১৫

সন্ত্রাসী কায়দায় দুই নেতাকে মারধরের প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

১৬

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

১৭

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে ট্রাকের ধাক্কা

১৮

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

১৯

এবার কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

২০