Admin1234@
২৫ অক্টোবর ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

শিক্ষার্থীর মায়ের অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২৫ অক্টোবর) ভুক্তভোগী নারী গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে গোবিন্দগঞ্জ পৌর এলাকার ডাকবাংলো সংলগ্ন লালমাটিয়া নুরানী ক্যাডেট মাদরাসার অভিযুক্ত শিক্ষক ফরিদুল ইসলাম আটক করে পুলিশ। ওই মামলায় মোট তিনজনকে আসামি করা হয়েছে। অপর দুইজন হলেন একই প্রতিষ্ঠানের মো. আবু সাইদ (৩৬) এবং মোহন মাস্টার (৩৪)।

অভিযোগে ওই নারী উল্লেখ করেন, আমার স্বামী বর্তমানে মালয়েশিয়া প্রবাসী।

দুই সন্তানকে নিয়ে পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া প্রগতিপাড়ায় থাকেন। শিশু কন্যাকে নিয়ে মাদরাসায় যাতায়াতের কারণে ফরিদুল ইসলামের সঙ্গে তার সম্পর্ক হয়। নিয়মিত ভিডিও কলে তিনি কথা বলতেন। কথাবার্তার এক পর্যায়ে ওই ব্যক্তি তাকে ‘ফুসলিয়ে’ হোয়াটসঅ্যাপে কিছু অশ্লীল ছবি ও ভিডিও নেন।

পরবর্তীতে আসামি ফরিদুল ওই ভিডিও ও ছবি মো. আবু সাইদ ও মোহন মাস্টারের কাছে পাঠান। তারা দুজন ওই ভিডিও দেখিয়ে তার কাছে টাকা দাবি করতে থাকেন।

গত ৯ অক্টোবর দুপুরে তার মেয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা আছে বলে মাদরাসায় ডেকে নেওয়া হয়। তিনি সেখানে গেলে আবু সাইদ ও মোহন মাস্টার অশ্লীল ভিডিও ও ছবি দেখিয়ে টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখান তারা।

পরে ফরিদুল ওই দুইজনকে ৩ লাখ ৮০ হাজার টাকা এবং স্বর্ণালংকার প্রদান করে ভিডিও ও ছবি ডিলিট করতে বলেন। এরপরও তারা বিভিন্ন অংকের টাকা দাবি করতে থাকেন।

গত ২৪ অক্টোবর বিকেলে ওই দুই ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে আরও ৫২ হাজার টাকা দাবি করেন। তিনি টাকা নিয়ে অভিযুক্তদের দিতে গেলে সেসময় তার স্বজন ও স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে। এসময় আবু সাইদ ও মোহন মাস্টার পালিয়ে যায়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, অন্য দুই আসামি পলাতক থাকলেও মাদরাসার শিক্ষক আবু সাইদকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাকি দুই অভিযুক্তকেও পুলিশ খুঁজছে।

 

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

১

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

২

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

৩

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

৪

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

৫

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

৬

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

৭

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

৮

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

৯

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

১০

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১১

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১২

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১৩

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

১৪

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

১৫

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১৬

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১৭

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১৮

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

১৯

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

২০