রাঙামাটির সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাহাড়ে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনসংহতি সমিতি ও ইউপিডিএফ ছাড়াও পাহাড়ে একাধিক গোষ্ঠী ও উপদল রয়েছে। তাদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের।
তিনি বলেন, পর্যটন মৌসুমে পাহাড়ের বিভিন্ন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা থেকে এসব সংঘাত তৈরি হয়। প্রতিবছরই এ ধরনের পরিস্থিতি দেখা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাহাড়ে শান্তি ও স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী আরও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শান্তি বজায় রাখতে রাজনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। স্থানীয় হেডম্যান, নেতৃস্থানীয় ব্যক্তি ও সংসদ সদস্য অদুল ভূঁইয়াও স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
|
৩১ অক্টোবর, ২০২৬


