১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, শ্রমিকের আয় দিনে আড়াই হাজার

রাস্তায় একটু দূর পরপর সুপারির বিশাল স্তূপ। ক্রেতাগণ এক স্তূপ থেকে অন্য স্তূপে গিয়ে সুপারি দেখছেন। দরদামে মিললেই সুপারি কিনে ভরছেন বস্তা কিংবা ঝাঁকায়। এরপর যানবাহনে তুলে নিয়ে যাচ্ছেন দূরদূরান্তে।

লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকার সুপারির বাজারের সুপারিবাজারে গিয়ে দেখা যায় এমনই চিত্র। জানা গেল, স্থানীয় ব্যবসায়ীরা গ্রামের ছোট হাটে গিয়ে সুপারি কিনে এনে বাজারটিতে বিক্রি করেন। বাজারের ক্রেতারা সবাই জেলার বাইরের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকার।

শুধু বাজারটি কেবল নয়, লক্ষ্মীপুরের শতাধিক হাটবাজারই এখন এভাবে দিনরাত মুখর সুপারি ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে। কৃষি বিভাগের হিসাবে, চলতি মৌসুমে লক্ষ্মীপুরে প্রায় ৭১০ কোটি টাকার সুপারি বেচাকেনা হওয়ার কথা রয়েছে।

সরেজমিনে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী বাজারের একাধিক বিক্রেতার সঙ্গে কথা হয়। তাঁরা জানান, সপ্তাহে দুই দিন বাজারটিতে সুপারি কেনাবেচা হয়। পণ ও কাউন হিসেবে সুপারি বিক্রি করেন তাঁরা। বাজারের সুপারি বিক্রেতা নজরুল ইসলাম জানান, বর্তমানে প্রতি পণ (৮০টি) পাকা সুপারি ১৫০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কাউন (১ হাজার ২৮০টি) বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৭০০ টাকায়। প্রতি সপ্তাহে শুধু তেহমনী বাজারেই এক থেকে দেড় কোটি টাকার সুপারি কেনাবেচা হয়।

জেলার অন্যতম সুপারির বাজারগুলোর মধ্যে রয়েছে রায়পুর উপজেলার হায়দাগঞ্জ, আলিয়া মাদ্রাসা এলাকা, বাসাবাড়ি, দেনায়েতপুর, খাসেরহাট, মোল্লারহাট ও মীরগঞ্জ। এ ছাড়া লক্ষ্মীপুর সদরের দালাল বাজার, রসুলগঞ্জ, ভবানীগঞ্জ, মান্দারী, দত্তপাড়া ও জকসি এবং রামগঞ্জের উপজেলা শহর, সোনাপুর, কাঞ্চনপুর ও করপাড়া বাজারেও সুপারির বেচাকেনা হয়। মৌসুমে এসব বাজারে বাগানমালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সুপারি নিয়ে আসেন। তাঁদের কাছ থেকে সুপারি কিনে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠান পাইকারি ব্যবসায়ীরা।

দুই যুগ ধরে লক্ষ্মীপুরে সুপারির ব্যবসা করছেন রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের মোখলেছুর রহমান। তিনি লক্ষ্মীপুরের বিভিন্ন হাটবাজারের খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে সুপারি কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন।

মোখলেছুর রহমান বলেন, সুপারির মৌসুমে কেনাবেচা বেড়ে যাওয়ায় তাঁদের ব্যস্ততাও বাড়ে। স্থানীয় বাজার থেকে সুপারি সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা অনুযায়ী পাঠানো হয়। প্রতিবছর তাঁর হাত ধরেই ২০ থেকে ২৫ কোটি টাকার লেনদেন হয় বলে দাবি মোখলেছুরের।

বিক্রেতা ও চাষিরা জানান, সুপারি তিনভাবে বিক্রি হয়। এখন মূলত পাকা সুপারি বিক্রি হচ্ছে। এর বাইরে ভেজানো সুপারি ও শুকনা সুপারি বিক্রি করা হয়। লক্ষ্মীপুরে উৎপাদিত সুপারির বড় একটি অংশই ভিজিয়ে সংরক্ষণ করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা নদী-নালা, খাল-ডোবা, পুকুর ও পানিভর্তি পাকা চৌবাচ্চায় সুপারি ভিজিয়ে রাখেন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উৎপাদিত সুপারির প্রায় ৬০ শতাংশ এভাবে ভিজিয়ে রাখা হয়। বাকি ৪০ শতাংশ কাঁচা এবং রোদে শুকিয়ে বিক্রি করা হয়ে থাকে।

রায়পুরের চর মোহনা গ্রামের কৃষক মফিজ উদ্দিন বলেন, নভেম্বর-ডিসেম্বর মাসে বাগানের সুপারি পেকে যায়। ওই সময় ভেজানো সুপারির মজুতদারেরা জোটবদ্ধ হয়ে বাজার থেকে সুপারি কেনেন। কেনা সুপারির বড় অংশ পানিতে ভিজিয়ে রাখেন। কৃষকদের বিক্রি শেষ হয়ে গেলে জানুয়ারি-মার্চ মাসে বাজারে সুপারির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। তখনই মূলত ভেজানো সুপারি বেশি বিক্রি হয়।

সুপারির মৌসুমে শুধু বাগানমালিক বা ব্যবসায়ীরা নন, আয় করেন গাছ থেকে সুপারি পাড়ার শ্রমিকেরাও। সংগ্রহ, বাছাই, পরিবহন, ভেজানো ও শুকানোর কাজেও যুক্ত থাকেন অনেকে। তাঁদের ভালো আয় হয়।

২০ বছর ধরে লক্ষ্মীপুরে গাছ থেকে সুপারি পাড়ার কাজ করছেন রায়পুরের কেরোয়া এলাকার রুবেল হোসেন। তিনি বলেন, প্রতিটি গাছ থেকে সুপারি পেড়ে ১০ টাকা করে পান তিনি। মৌসুমে প্রতিদিন ২৫০ থেকে ৩০০টি গাছে উঠে সুপারি পাড়েন তিনি। এতে দৈনিক আয় হয় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা।

রুবেল হোসেন আরও বলেন, একটি গাছ থেকে দুই থেকে তিনবার সুপারি পাওয়া যায়। সুপারি পাড়ার মৌসুমে আয় ভালো হয়, যা দিয়ে পরিবারের খরচ মেটানোর পাশাপাশি কিছু টাকা সঞ্চয়ও করা সম্ভব হয়।

কৃষক ও কৃষি কর্মকর্তারা জানান, লক্ষ্মীপুরের মাটি ও আবহাওয়া সুপারি চাষের জন্য বেশ উপযোগী। একবার সুপারি চারা রোপণ করলে উপযুক্ত পরিবেশে দীর্ঘদিন ফলন পাওয়া যায়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, একটি সুপারিগাছ থেকে ৩০ বছরের বেশি সময় ধরে ফলন পাওয়া সম্ভব। ফলে দীর্ঘমেয়াদি আয়ের উৎস হিসেবে সুপারি চাষের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের।

কৃষি কর্মকর্তারা জানান, ভালো দাম পাওয়ার আশায় লক্ষ্মীপুরে নতুন করে সুপারির বাগান করতে আগ্রহী হচ্ছেন অনেক কৃষক। লক্ষ্মীপুরে গত বছর ৭ হাজার ২৪৫ হেক্টর জমিতে সুপারিবাগান ছিল। বর্তমানে বাগানের পরিমাণ প্রায় ৭ হাজার ২৫০ হেক্টর। গতবার উৎপাদন হয়েছে ৪২ হাজার ২৭০ মেট্রিক টন সুপারি। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪২ হাজার ৩৫০ মেট্রিক টন।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জহির আহমেদ বলেন, ‘কার্তিক ও অগ্রহায়ণ মাস সুপারি সংগ্রহের প্রধান সময়। এ সময় উৎপাদন ও বাজারজাতকরণকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের গ্রামীণ অর্থনীতিতে গতি আসে। সুপারির বাজার ভালো থাকলে কৃষকের আয় বাড়ে, পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ উপকৃত হন।’

Source: https://www.drb.news/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a7%ad%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, শ্রমিকের আয় দিনে আড়াই হাজার

১

দলে জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

২

পূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন পুলিশ সদস্য, পথে বাসচাপায় গেল প্রাণ

৩

খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

৪

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

৫

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

৬

নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক, আগে থেকেই ছিলেন ঝুঁকিতে

৭

বিএনপি ৫ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাবো: রাশেদ প্রধান

৮

‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে

৯

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার

১০

সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন’

১১

দেশের বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

১২

ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭

১৩

: হাসপাতালে ঢুকে শামীমকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ২, ফেসবুকে সক্রিয় প্রধান আসামি

১৪

কাউনিয়ায় স্বেচ্ছাশ্রমে গাজীরহাট সড়ক মেরামত, দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন স্থানীয়রা

১৫

কাউনিয়ায় ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব, ৭৫ মণ্ডপে নিরাপত্তা জোরদার

১৬

ত্রাণমন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামের চিঠি

১৭

‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

১৮

জয়পুরহাটে,মোটরসাইকেল সংঘর্ষে ১ যুবকের মৃত্যু,গাছ ফেলে সড়ক অবরোধ

১৯

ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান

২০