Admin1234@
১৬ অক্টোবর ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭

পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার দুই কর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার হাদল ইউনিয়নে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজা, দুটি লোহার চাপাতি ও একটি হাতলবিহীন লোহার টাংকি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নয়ন প্রাং (৪০), মামুন হোসেন (৩০), জব্বার আলী (২১), কাওসার আলী (১৯) ও সাকিব উদ্দিন (১৯)। পরে খাগড়বাড়ীয়া গ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবর পেয়ে অভিযান চালিয়ে ছাত্রলীগের আরও দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুর থানা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল হাসান মাসুদ। তাঁর নেতৃত্বে এসআই আশরাফুল ইসলাম, এসআই এস এম গোলাম রাব্বানীসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন’

১

দেশের বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

২

ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭

৩

: হাসপাতালে ঢুকে শামীমকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ২, ফেসবুকে সক্রিয় প্রধান আসামি

৪

কাউনিয়ায় স্বেচ্ছাশ্রমে গাজীরহাট সড়ক মেরামত, দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন স্থানীয়রা

৫

কাউনিয়ায় ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব, ৭৫ মণ্ডপে নিরাপত্তা জোরদার

৬

ত্রাণমন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামের চিঠি

৭

‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

৮

জয়পুরহাটে,মোটরসাইকেল সংঘর্ষে ১ যুবকের মৃত্যু,গাছ ফেলে সড়ক অবরোধ

৯

ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান

১০

কাউনিয়ায় তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরী শুরু

১১

আওয়ামী লীগ টাকা পাচার করেছে, তাই বিদ্যুৎ বিল বেশি আসে: চিফ হুইপ

১২

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩

১৩

প্রেমিকের মোটরসাইকেল চালাচ্ছিলেন প্রেমিকা, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের

১৪

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, ১৪৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

১৫

রাজশাহীতে ইয়াবাসহ হাতেনাতে আটক স্কুলশিক্ষক ও স্ত্রী

১৬

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য গুরুতর আহত

১৭

​‘১০০ বার মেরামত, তবুও বেহাল রংপুর-দিনাজপুর মহাসড়ক’

১৮

প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

১৯

মসজিদে অনৈতিক কাজ, সৌদিতে দুই বাংলাদেশির মৃ*ত্যুদণ্ড কার্যকর

২০