১৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান

ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির ও এনসিপিকে করুণভাবে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, বিরোধী রাজনৈতিক চরিত্রে বক্তব্যের মধ্যে তেজস্বী ভাব থাকতে হয়, জামায়াত-শিবির আর এনসিপি মিলেও এমন একটা নেতা নাই৷ নেতার যে বারুদ বজ্র কণ্ঠ জনতার রক্তে শিহরণ ও উন্মাদনা সৃষ্টি করে, সেই ধরনের কোনো চরিত্র জামায়াত-এনসিপিতে নেই। জেল-জুলুম আর ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়। গুপ্ত রাজনীতি অর্থাৎ গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে এই বারুদ কণ্ঠ অর্জন করা যায় না।

পোস্টে তিনি আরও লেখেন, আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে। বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠ থেকে যে বারুদ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। কিন্তু আজকে জামায়াত-এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেলো। শুধু এতোটুকুই বলবো, ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে। আমি ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে জানি, ভিপি নুর কি জিনিস, ভিপি নুর মানেই একটা বারুদ।

Source: https://www.drb.news/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b8/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান

১

কাউনিয়ায় তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরী শুরু

২

আওয়ামী লীগ টাকা পাচার করেছে, তাই বিদ্যুৎ বিল বেশি আসে: চিফ হুইপ

৩

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩

৪

প্রেমিকের মোটরসাইকেল চালাচ্ছিলেন প্রেমিকা, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের

৫

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, ১৪৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

৬

রাজশাহীতে ইয়াবাসহ হাতেনাতে আটক স্কুলশিক্ষক ও স্ত্রী

৭

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য গুরুতর আহত

৮

​‘১০০ বার মেরামত, তবুও বেহাল রংপুর-দিনাজপুর মহাসড়ক’

৯

প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

১০

মসজিদে অনৈতিক কাজ, সৌদিতে দুই বাংলাদেশির মৃ*ত্যুদণ্ড কার্যকর

১১

এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী

১২

উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক, বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’

১৩

দুর্গাপূজায় ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

১৪

স্বাধীনভাবে বাঁচতে’ ঘর ছাড়ে প্রাথমিকের চার ছাত্রী, ঢাকায় বাসা না পেয়ে যায় হবিগঞ্জে

১৫

নীলফামারীতে ইউএনও’র আইন শৃঙ্খলা মিটিংয়ে আ.লীগ নেতা

১৬

বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

১৭

জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ, জেলার মহানগরী কার্যালয়ে ভাঙচুর

১৮

অসঙ্গতি পেলে সার ডিলারশীপ বাতিল করা হবে; এমপি বাবুল। 

১৯

কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

২০