৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেওয়া দুই নারীর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নারী দাবি করেন,তাকে ট্রেনিংয়ের কথা বলে কর্মসূচিতে নিয়ে আসা হলেও সেখানে গিয়ে তিনি বিক্ষোভ মিছিল দেখতে পান। অন্য নারীও জানান, তাকে শুধু পৌরসভায় আসতে বলা হয়েছিল,কর্মসূচির বিষয়ে তিনি অবগত ছিলেন না।

বুধবার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও নারীশক্তির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শুরু আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার এক নারী বলেন,আমারে নিয়ে আইছে ট্রেনিংয়ের জন্য, আমরা নতুন আইছি। ওইটা জানি না, আমারে ইতি বলেছিল আসতে। ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল।

ওই নারীর ভাষ্য অনুযায়ী, তাকে ট্রেনিংয়ে অংশ নেওয়ার কথা বলে সেখানে নিয়ে আসা হয়েছিল। পরে ঘটনাস্থলে এসে তিনি বিক্ষোভ মিছিল দেখতে পান।

আরেক নারী জানান, তাকে পৌরসভায় আসতে বলা হয়েছিল। তবে কেন বা কী কর্মসূচিতে অংশ নিতে তাকে সেখানে আসতে বলা হয়েছে, তা তিনি জানতেন না। তার ভাষ্য,আমারে বলেছে পৌরসভায় আসা লাগবি। আমরা কি জানি নাকি কিসের জন্য আসতে বলেছে। আমারে পৌরসভায় আসতে কইছে তাই আইছি।

বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর ওই দুই নারীর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন পোস্টে ভিডিও দুটি নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য রাসেল পারভেজ, সাবেক যুগ্ম সমন্বয়ক মো. তাছের, যুবশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুরুজ হোসেন সম্রাট, ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মখলেচুর রহমান আয়াসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য রাসেল পারভেজের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা এনপিবি নিউজকে বলেন,এটা এনসিপির কোনো বিক্ষোভ না। এটা এনসিপির অঙ্গসংগঠন আয়োজন করেছিল। তবে আমরা এই রাজনীতি বিশ্বাস করি না। আমাদের যে কয়েকজন কর্মী আছে, আমরা তাদের নিয়েই রাজনীতি করি।

তিনি আরও বলেন,এ বিষয়ে আমাদের কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে। তারা বিষয়টি দেখবে।

উল্লেখ্য, গত রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে মাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়

Source: https://www.drb.news/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য

১

ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, আছে নিজস্ব ইউনিফর্ম

২

মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম করতেন শান্ত, মোবাইলে বিয়ে, সঙ্গ দিতেন বাবাও

৩

ঠাকুরগাঁওয়ে শতাধিক গ্রাহকের বিদ্যুৎ বিলের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও মিটার রিডার

৪

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকেট পাননি সেই শিক্ষার্থী

৫

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

৬

নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

৭

স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, একই দিনে স্বামী-স্ত্রীর বিদায়

৮

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ

৯

কাউনিয়ায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা ৭৫ পূজামণ্ডপে নিরাপত্তায় সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা ও অগ্নিনিরাপত্তায় বিশেষ গুরুত্ব

১০

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

১১

কাউনিয়ায় নিম্নমানের ইটে গাইডওয়াল নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

১২

ঢাকায় হত্যার পর মরদেহ নীলফামারিতে এনে মাটিচাপা, মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিশ

১৩

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট

১৪

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে যাবে পুলিশ: পুলিশ সুপার

১৫

প্রেমিকের বাসায় গিয়ে অনৈতিক মেলামেশা, অতিরিক্ত রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

১৬

লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

১৭

ফ্যামিলি কার্ডে’ সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া যেতে পারে: বিশ্বব্যাংক

১৮

যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

১৯

‘হাত নেই, পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’—মাদ্রাসায় ভর্তি না নেওয়া দুখু এখন মানুষ গড়েন

২০