হাবিবুর রহমান হাবিব  পীরগাছা (রংপুর) প্রতিনিধি 
৭ অক্টোবর ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ

রংপুরের পীরগাছায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে পথরোধ করে উত্ত্যক্ত,অশ্লীল অঙ্গভঙ্গি, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী দাদা ও চাচার বিরুদ্ধে।

এ ঘটনায় কিশোরীর বাবা মানিক মিয়া বাদী হয়ে দুজনকে অভিযুক্ত করে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে দুলাল মিয়া (৫৫) ও তাঁর ছেলে সুমন মিয়া (৩০)। ভুক্তভোগী কিশোরী একই এলাকার মানিক মিয়ার মেয়ে মরিয়ম আক্তার (১৬)।

সে স্থানীয় রামগোপাল হোসেনীয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

সূত্রে জানা যায়, মাদ্রাসায় যাতায়াতের সময় দীর্ঘদিন ধরে অভিযুক্ত দুলাল মিয়া কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও পথরোধ করতেন।

বিষয়টি কিশোরী তার বাবাকে জানালে তিনি দুলাল মিয়াকে সতর্ক করেন।

গত ৫ আগস্ট রাত ৯টার দিকে এক আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত দুলাল মিয়ার বাড়ির সামনে পৌঁছালে তিনি পেছন থেকে কিশোরীর মুখ চেপে ধরে টানাহেঁচড়া করে নির্জন স্থানে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় আত্মরক্ষার্থে কিশোরী অভিযুক্ত দুলাল মিয়ার হাতে কামড় দিলে অভিযুক্ত তাকে ছেড়ে দেন।

পরে কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দুলাল মিয়া সেখান থেকে পালিয়ে যান।

পরদিন ৬ আগস্ট রাতেও অভিযুক্ত দুলাল মিয়া কিশোরীর বাড়ির জানালার কাছে গিয়ে নাম ধরে ডাকাডাকি ও টাকার প্রলোভন দেখানোর চেষ্টা করেন।

সর্বশেষ গত ১ অক্টোবর দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পূর্বদেবু এলাকায় এক আত্মীয়ের বাড়ির সামনে পূর্ণায় কিশোরীর পথরোধ করে উত্ত্যক্ত তিনি।

অন্যদিকে, দুলাল মিয়ার ছেলে সুমন মিয়ার বিরুদ্ধে কিশোরীর পরিবারকে গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

কিশোরীর বাবা মানিক মিয়া জানান “মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেছি। অভিযুক্ত দুলাল আমার চাচা এবং সুমন চাচাতো ভাই। পারিবারিক সম্পর্কের কারণে শুরুতে মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু মেয়ের সঙ্গে বারবার এমন ঘটনা ঘটায় থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

একাধিক স্থানীয় ব্যাক্তিরা বলেন,অভিযুক্ত দুলাল মিয়ার বিরুদ্ধে এর আগেও নারীদের উত্ত্যক্ত করার অনেক অভিযোগ আছে।তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন,এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।“অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার বিষয়ে অভিযুক্ত দুলাল মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে তাঁর ছেলে সুমন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো হুমকি-ধমকি দিইনি। বরং বিষয়টি নিয়ে আপস-মীমাংসার চেষ্টা করছি। আমার বাবা অপরাধ করে থাকলে তাঁর বিচার হবে।”

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, একই দিনে স্বামী-স্ত্রীর বিদায়

১

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ

২

কাউনিয়ায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা ৭৫ পূজামণ্ডপে নিরাপত্তায় সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা ও অগ্নিনিরাপত্তায় বিশেষ গুরুত্ব

৩

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

৪

কাউনিয়ায় নিম্নমানের ইটে গাইডওয়াল নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

৫

ঢাকায় হত্যার পর মরদেহ নীলফামারিতে এনে মাটিচাপা, মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিশ

৬

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট

৭

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে যাবে পুলিশ: পুলিশ সুপার

৮

প্রেমিকের বাসায় গিয়ে অনৈতিক মেলামেশা, অতিরিক্ত রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

৯

লালমনিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

১০

ফ্যামিলি কার্ডে’ সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া যেতে পারে: বিশ্বব্যাংক

১১

যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

১২

‘হাত নেই, পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’—মাদ্রাসায় ভর্তি না নেওয়া দুখু এখন মানুষ গড়েন

১৩

বিএনপির প্যাডে সার ডিলারের তালিকা, বাদ যায়নি আত্নীয়-স্বজন ও আ.লীগ

১৪

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে থাকছে চারটি নতুন বই: শিক্ষামন্ত্রী

১৫

পীরগঞ্জে ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

১৬

২০২৮ সাল থেকে স্কুলেই শিক্ষার্থীদের নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ থাকবে: প্রধানমন্ত্রী

১৭

রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

১৮

পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

১৯

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

২০