জনডাক ডেস্ক
৮ অক্টোবর ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম করতেন শান্ত, মোবাইলে বিয়ে, সঙ্গ দিতেন বাবাও

সুন্দরী মেয়ের ছবি দিয়ে ইমো ও ফেসবুক খুলে নারীকন্ঠে প্রতারণা করে খোরশেদ আলম নামের এক ইতালী প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন নাটোরের লালপুরের শান্ত ইসলাম (২০)। এমনকি মোবাইলে বিয়েও করেছিলেন তারা দুজন। শান্তর এই কাজে সহযোগিতা করতেন বাবা শহিদুল ইসলাম। এমন প্রতারণার মাধ্যমে প্রবাসীর টাকা হাতিয়ে বাবা-ছেলের শেষ রক্ষা হয়নি।

সর্বশেষ বুধবার (৭ অক্টোবর) অভিযুক্ত বাবা-ছেলেকে নিজ বাড়ি উপজেলার গন্ডবিল গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকাবাসীর দাবি, শান্ত ইসলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, শান্ত ইসলামের খোলা ‘সুমাইয়া আক্তার’ নামে ফেসবুক আইডির মাধ্যমে ৬ মাস আগে ইতালী প্রবাসী খোরশেদ আলমের পরিচয় হয়। শান্ত নিয়মিত ইমো ও ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করে নারীকন্ঠে কথা বলতেন খোরশেদ আলমের সঙ্গে। মাস তিনেক আগে ‘সুমাইয়া আক্তার’ নাম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন। ইতালি প্রবাসীর শ্বশুর হিসেবে মাঝে মাঝে কথা বলতেন শান্তর বাবা শহিদুল ইসলাম। জমি কেনার নাম করে তিন লাখ টাকাও নিয়েছেন। শান্ত ইসলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং প্রতারক চক্রের সক্রিয় সদস্য। বুধবার সকালে প্রতারণা কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ গন্ডবিল গ্রামে নিজের বাড়ি থেকে শান্ত ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রবাসী খোরশেদ আলম মোবাইল ফোনে শান্ত ইসলামের প্রতারণার কথা তাকে জানিয়েছেন। সুমাইয়া সেজে মোবাইলে বিয়ের পর জমি কেনা ও আন্যান্য অজুহাতে খোরশেদ আলমের তিন লক্ষাধিক টাকা নিয়েছে শান্ত।

ওসি আরও জানান, শান্ত ও তার বাবা শহিদুল ইসলামের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ১৭ ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন

১

বাড়ির গেটে কাফনের কাপড় ও ‘জয় বাংলা’ চিরকুট রেখে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি

২

বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী তাজমিনের লাশ মিলল ধানক্ষেতে

৩

মিঠাপুকুরে মাদ্রাসার বাগানের গাছ গোপনে বিক্রি করলেন সাবেক সভাপতি ও সুপার

৪

দুর্ঘটনায় আহত বাইক আরোহীর পকেটে সাড়ে ৯শ ইয়াবা!

৫

কালীগঞ্জে বাড়ির রান্নাঘরে ৫৬ বস্তা সার, ১৫ হাজার টাকা জরিমানা

৬

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

৭

রংপুরে চার খুনে খেজুর, শসা ও সিগারেটে আসামি মুগ্ধ-সিদ্ধার্থের ডিএনএ মিল

৮

কাউনিয়ায় ৩৪ ডেঙ্গু রোগী, তথ্য গায়েব, মশক নিধনের টাকা কোথায়।

৯

জুলাই স্মৃতিস্তম্ভ ও তথ্য প্রকাশে অনুমোদনের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির উদ্বেগ

১০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে হাবিপ্রবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১১

সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে বাড়ছে দেশীয় গ্যাস

১২

ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই, বিধবাকে বিয়ে করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৩

পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী

১৪

‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য

১৫

ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, আছে নিজস্ব ইউনিফর্ম

১৬

মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম করতেন শান্ত, মোবাইলে বিয়ে, সঙ্গ দিতেন বাবাও

১৭

ঠাকুরগাঁওয়ে শতাধিক গ্রাহকের বিদ্যুৎ বিলের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও মিটার রিডার

১৮

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকেট পাননি সেই শিক্ষার্থী

১৯

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

২০