Admin1234@
৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে এসে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল হাওয়ায় স্পষ্ট হয়ে উঠছে প্রাক-শীতের পরশ। আকাশজুড়ে মেঘের ভেলা, রাতভর বর্ষণ আর ভোরের হালকা কুয়াশা- সব মিলিয়ে পঞ্চগড়ের সীমান্তঘেঁষা তেঁতুলিয়ায় এক দিনেই বদলে গেছে আবহাওয়ার রূপ।

গত কয়েক দিন ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থমকে থাকা তাপমাত্রা এক লাফে নেমে এসেছে ২০ ডিগ্রির কোঠায়।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় দেশের সর্বউত্তরের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, রোববার রাত থেকে শুরু করে গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রাতভর বৃষ্টির পর ভোর নামতেই চারপাশ ঢাকা পড়ে কুয়াশার আবরণে, যার সঙ্গে যুক্ত হয় উত্তরের ঠান্ডা বাতাস।

স্থানীয়রা জানান, ভোরের মিহি কুয়াশা, পাহাড়ি হিমেল হাওয়া আর তাপমাত্রার হঠাৎ পতন উত্তর জনপদে আগাম শীতের স্পষ্ট জানান দিচ্ছে। ভোরের আলো ফুটতেই কুয়াশামাখা পথে স্থানীয়দের প্রাতঃভ্রমণে বের হতে দেখা গেছে। শীতের আগাম আমেজে শিশু ও বয়োবৃদ্ধরা সকালে হালকা গরম কাপড় জড়াতে শুরু করেছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় কালবেলাকে বলেন, রোববার রাতে তেঁতুলিয়ায় মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। বেশ কয়েক দিন ধরেই স্থানীয় আবহাওয়ায় দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছিল, বিশেষ করে ভোররাতের দিকে শীত অনুভূত হচ্ছিল। এটি মূলত ঋতু পরিবর্তনের স্বাভাবিক লক্ষণ। এখন থেকে তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমান্বয়ে আরও হ্রাস পেতে পারে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

২

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৩

‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব?’

৪

শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ফুল গ্রহণ, কিছুক্ষণ পরই প্রধান শিক্ষকের মৃত্যু

৫

পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা

৬

স্বেচ্ছায় থানায় গিয়ে যুবক বললেন, ‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’

৭

দিনাজপুরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

৮

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

৯

নিজের ক’বর খুঁড়ে মৃ’ত্যুর অপেক্ষায় ঝিনাইদহের আব্দুর রহিম

১০

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে

১১

দিনাজপুরের বড়পুকুরিয়ার কয়লা উন্মুক্ত খননের চিন্তা সরকারের

১২

মসজিদে জমি দানের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছেলে, বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ

১৩

প্রবাসীর ঘর থেকে আটকের পর পুলিশের এসআই প্রত্যাহার

১৪

রংপুরের কাউনিয়ার প্রেমিকার অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

১৫

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

১৬

সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের ভবন দখলের চেষ্টা

১৭

অবশেষে নিয়োগ পাচ্ছেন বসতভিটা না থাকা সেই যুবক, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৮

বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবনে তরুণের মৃত্যু, ৪ জন হাসপাতালে

১৯

কাউনিয়ায় মধ্য নিজপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির (ভাসমান)ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন 

২০