Admin1234@
৫ অক্টোবর ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মসজিদে জমি দানের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছেলে, বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জে মসজিদের নামে পাঁচ শতক জমি দানের সিদ্ধান্ত নেওয়ায় ৭৫ বছর বয়সী বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর দুই ছেলে ও দুই নাতির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জোবেদা বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাঁচগাছি ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জোবেদা বেগমের অভিযোগ, তাঁর মালিকানাধীন পাঁচ শতক জমি নাছিরাবাদ কাজীপাড়া জামে মসজিদের নামে দান করার সিদ্ধান্তের কথা পরিবারের সদস্যদের জানান তিনি। বিষয়টি জানার পর তাঁর দুই ছেলে ও দুই নাতি ক্ষুব্ধ হন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্তরা হলেন—জোবেদা বেগমের বড় ছেলে জয়নাল আবেদীন (৫৫), মেজো ছেলে আব্দুল জলিল ওরফে ঠান্ডা (৪০), জলিলের ছেলে সুজন মিয়া এবং জয়নালের ছেলে আলামিন মিয়া।

লিখিত অভিযোগে জোবেদা বেগম বলেন, মসজিদের নামে জমি দানের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই অভিযুক্তরা তাঁকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় তাঁকে মারধর করা হয়। পরে তিনি চিকিৎসা নেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন।

পাঁচগাছি ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজার রহমান বলেন, জমি দান ও পারিবারিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। মারধরের ঘটনার পর ওই বৃদ্ধা চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জয়নাল আবেদীন। তিনি বলেন, “শিউলি, চামেলি, রেখা ও ছমেলা—এই চার বোনই মারপিট করেছে। পরে আমাদের ওপর দোষ চাপানো হচ্ছে।”

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

২

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৩

‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব?’

৪

শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ফুল গ্রহণ, কিছুক্ষণ পরই প্রধান শিক্ষকের মৃত্যু

৫

পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা

৬

স্বেচ্ছায় থানায় গিয়ে যুবক বললেন, ‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’

৭

দিনাজপুরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

৮

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

৯

নিজের ক’বর খুঁড়ে মৃ’ত্যুর অপেক্ষায় ঝিনাইদহের আব্দুর রহিম

১০

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে

১১

দিনাজপুরের বড়পুকুরিয়ার কয়লা উন্মুক্ত খননের চিন্তা সরকারের

১২

মসজিদে জমি দানের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছেলে, বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ

১৩

প্রবাসীর ঘর থেকে আটকের পর পুলিশের এসআই প্রত্যাহার

১৪

রংপুরের কাউনিয়ার প্রেমিকার অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

১৫

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

১৬

সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের ভবন দখলের চেষ্টা

১৭

অবশেষে নিয়োগ পাচ্ছেন বসতভিটা না থাকা সেই যুবক, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৮

বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবনে তরুণের মৃত্যু, ৪ জন হাসপাতালে

১৯

কাউনিয়ায় মধ্য নিজপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির (ভাসমান)ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন 

২০