
কাউনিয়ায় মধ্য নিজপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির (ভাসমান) সাইট ওয়াল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুর ১২:০০ টায় নির্মাণ কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের উপদেষ্টা বিন্দু গোপাল চন্দ্র বর্মন, দীনেশ চন্দ্র বর্মন দিননাথ চন্দ্র বর্মন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদ ও শারদীয় দুর্গাপূজা উৎসব কমিটি উপজেলা শাখার আহবায়ক বিজন গোস্বামী বকুল, মধ্যে নিজপাড়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির (ভাসমান)সভাপতি মোহন রায় ফুল বাবু,সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়,জমি দাতা দিনেশ রায়,মনোরায়,মন্ত রায় প্রমূখ।
মন্দিরের সভাপতি জানান ১৯৮৮ সালে মন্দির টি প্রতিষ্ঠিত হলেও
দীর্ঘ সাত বছর ধরে,মন্দিরটিতে শারদীয় দুর্গাপূজা উৎসব হয়ে আসতেছে,মন্দিরে মোট ৩৬ টি ঘর মিলে এই মন্দিরটি প্রতিষ্ঠিতা করা হয়। মন্দিরটিতে প্রথম পূজা হয় একটি পুকুরের উপর ভাসমান বাঁসের চাংড়ার উপর। তারপর এলাকার সবাই উদ্যোগ নিয়ে মাটি ভরাট করে একটি মন্দির ঘর উঠানো হয়,দীর্ঘ ৭ বছর সরকারি বেসরকারি কোন অনুদান না পেয়েও নিজ উদ্যোগে মন্দিরটিতে ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মন্দিরের সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন আমরা নির্বিগ্নে পূজা অর্চণা পালনের জন্য সরকারের কাছে মন্দিরের ভবন নির্মাণের জন্য অনুদান বরাদ্দের আবেদন জানাচ্ছি।