৪ অক্টোবর ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে সালাহউদ্দিন আহমদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেছেন, বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সালাহউদ্দিন আহমদ রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেন। তার এই সমন্বয় ছাড়া ৩৬ দিনের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হতো কি না, তা নিয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে।

‘যে সরকার বিমানবন্দরে ট্রলি সামলাতে পারে না, তারা ৫ বছর রাষ্ট্র চালাবে কীভাবে’

শনিবার (৩ অক্টোবর) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা মোরার পাড়ায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁন বলেন, জুলাই আন্দোলনে বিএনপির অবদান নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের জন্য শহীদ ওয়াসিম আকরামই যথেষ্ট জবাব। ওয়াসিমের বাবার পাশে দাঁড়িয়ে এবং তার কবর জিয়ারত করে নিজেকে ধন্য মনে করছি। ২০২৪ সালের ১৬ জুলাই সালাহউদ্দিন আহমদের মুখে যে বেদনা ও কষ্টের কথা শুনেছিলাম, আজ শহীদ পরিবারের পাশে এসে সেই স্মৃতি আবার মনে পড়ছে।

তিনি আরও বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ আমাকে ও ভিপি নুরুল হক নুরকে দেওয়া হয়েছিল। ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন নতুন করে শুরু হলে আমি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের সঙ্গে কথা বলি। সে সময় আমার পরিষ্কার বক্তব্য ছিল, এই আন্দোলনকে শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটিকে স্বৈরাচার পতনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে পরিণত করতে হবে।

রাশেদ খাঁন বলেন, তারেক রহমানের নির্দেশনায় সালাহউদ্দিন আহমদ তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়ের কাজ শুরু করেন। একদিকে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করেছেন, অন্যদিকে রাজনৈতিক দলগুলো থেকে কৌশলগত সহযোগিতা নিশ্চিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনেক মানুষ নিহত ও গুম হওয়ায় শহীদের সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়েছিল। তবে জাতিসংঘের প্রতিবেদনে জুলাই অভ্যুত্থানে ১ হাজার ৪০০ বা তার বেশি মানুষ নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আর শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের হত্যার বিচার বাংলাদেশেই হবে।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, তাঁতী দলের আহ্বায়ক জয়নাল আবদীন, গণঅধিকার পরিষদের কক্সবাজার জেলা সভাপতি প্রাইম কাদের, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্যসচিব আবুল কাশেম নুরী, ইউপি সদস্য শাহেদুল ইসলাম ও জুলাই যোদ্ধা হিরণ সরওয়ারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Source: https://www.drb.news/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর ঘর থেকে আটকের পর পুলিশের এসআই প্রত্যাহার

১

প্রেমিকার অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

২

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

৩

সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের ভবন দখলের চেষ্টা

৪

অবশেষে নিয়োগ পাচ্ছেন বসতভিটা না থাকা সেই যুবক, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

৫

বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবনে তরুণের মৃত্যু, ৪ জন হাসপাতালে

৬

কাউনিয়ায় মধ্য নিজপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির (ভাসমান)ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন 

৭

কাউনিয়ায় কৃষাণ বোটানিক্স আলু বীজের চাষপদ্ধতি নিয়ে মতবিনিময় সভা 

৮

সমকামী ইনফ্লুয়েন্সারকে প্রকাশ্যে গুলি করে হত্যা

৯

মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

১০

চেকপোস্টে তল্লাশি চলাকালে ট্রাকের ধাক্কা, নিহত এসআরবি সদস্য

১১

তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু।

১২

জুলাই গণঅভ্যুত্থানে সালাহউদ্দিন আহমদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: রাশেদ খাঁন

১৩

‘চুরির’ গরু দিয়ে ছেলের বৌভাতের আয়োজন, বাবা গ্রেফতার

১৪

রেকর্ড পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১৫

বিমানবন্দর থেকে বাড়ির পথে ‘পুলিশ’ পরিচয়ে লুট, ছয় বছরের সঞ্চয় হারালেন প্রবাসী

১৬

‘৫টা থেকে অভিযান আছে’— থানায় বসে মাদক ব্যবসায়ীকে কল বিএনপি নেতার

১৭

আখতারুজ্জামান জামায়াতের নেতা না, সিম্পল সদস্য: এটিএম আজহার

১৮

পুনরায় বিয়ে করলে অনলাইনে জানা যাবে প্রথম বিয়ের তথ্য

১৯

এক দফা মানে পলাতক স্বৈরাচারকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র: ত্রাণমন্ত্রী

২০