৪ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চেকপোস্টে তল্লাশি চলাকালে ট্রাকের ধাক্কা, নিহত এসআরবি সদস্য

ফেনী সদর উপজেলার ফতেহপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামের এক স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য নিহত হয়েছেন। তিনি সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালকও আহত হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের ১০০ গজ সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার শান্তিবাগ গ্রামে। তার বাবার নাম মৃত নুরুদ্দীন আহমেদ। আহত ট্রাকচালক মো. সজিব রিশাল জেলার বাকেরগঞ্জ থানার শ্যামপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ফতেহপুর এলাকায় র‍্যাব-৭-এর একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দিলে গাড়িটি থেমে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সিগন্যাল অমান্য করে ওই কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

​এরপর ট্রাকটির চালক স্টিয়ারিং ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সড়কের বাম পাশে ডিউটিরত র‍্যাব সদস্য ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে সজোরে ধাক্কা দেয়। এতে আলমগীর গুরুতর আহত হন এবং ট্রাকটি পাশ্ববর্তী খাদে পড়ে গিয়ে চালক মো. সজিবও আহত হন। পরবর্তী সময়ে টহলরত র‍্যাব সদস্য ও সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক র‍্যাব সদস্য মোহাম্মদ আলমগীরকে মৃত ঘোষণা করেন।

​মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ নোমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিষয়টি নিশ্চিত করে ফেনী এসআরবি-৭ এর অধিনায়ক মিজানুর রহমান জানান, বিষয়টি অত্যান্ত বেদনাদায়ক। আমাদের নিহত এসআরবির ওয়ারেন্ট অফিসারের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আমাদের চট্রগ্রাম হেড অফিসে ওনারা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এসআরবি মহাপরিচালক সেখানে অংশ নিবেন।

Source: https://www.drb.news/%e0%a6%9a%e0%a7%87%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর ঘর থেকে আটকের পর পুলিশের এসআই প্রত্যাহার

১

প্রেমিকার অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

২

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

৩

সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের ভবন দখলের চেষ্টা

৪

অবশেষে নিয়োগ পাচ্ছেন বসতভিটা না থাকা সেই যুবক, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

৫

বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবনে তরুণের মৃত্যু, ৪ জন হাসপাতালে

৬

কাউনিয়ায় মধ্য নিজপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির (ভাসমান)ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন 

৭

কাউনিয়ায় কৃষাণ বোটানিক্স আলু বীজের চাষপদ্ধতি নিয়ে মতবিনিময় সভা 

৮

সমকামী ইনফ্লুয়েন্সারকে প্রকাশ্যে গুলি করে হত্যা

৯

মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

১০

চেকপোস্টে তল্লাশি চলাকালে ট্রাকের ধাক্কা, নিহত এসআরবি সদস্য

১১

তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু।

১২

জুলাই গণঅভ্যুত্থানে সালাহউদ্দিন আহমদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: রাশেদ খাঁন

১৩

‘চুরির’ গরু দিয়ে ছেলের বৌভাতের আয়োজন, বাবা গ্রেফতার

১৪

রেকর্ড পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১৫

বিমানবন্দর থেকে বাড়ির পথে ‘পুলিশ’ পরিচয়ে লুট, ছয় বছরের সঞ্চয় হারালেন প্রবাসী

১৬

‘৫টা থেকে অভিযান আছে’— থানায় বসে মাদক ব্যবসায়ীকে কল বিএনপি নেতার

১৭

আখতারুজ্জামান জামায়াতের নেতা না, সিম্পল সদস্য: এটিএম আজহার

১৮

পুনরায় বিয়ে করলে অনলাইনে জানা যাবে প্রথম বিয়ের তথ্য

১৯

এক দফা মানে পলাতক স্বৈরাচারকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র: ত্রাণমন্ত্রী

২০