জনডাক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালমানের স্টুডিও ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শাহাদাতের সঙ্গে শাহ আলম অনিকের ঘনিষ্ঠতা রয়েছে। অনিক শাহাদাত ও ইব্রাহিমের হয়ে এজেন্ট হিসেবে কাজ করতেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড কর্মকাণ্ডে জড়িত থাকার যে অভিযোগ রয়েছে, প্রাথমিক তদন্তে তার সত্যতা পাওয়া গেছে।

অনিককে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) শফিকুর রহমান বলেছেন, আমরা কিছু সময় আগে তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

শাহ আলম অনিকের বাবার নাম আবু সাঈদ। তার গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনি রাজধানীর মিরপুরের পর্বত সেনপাড়া এলাকায় বসবাস করতেন।

ডিবি সূত্রের দাবি, গতকাল শনিবার রাতে ইসিবি চত্বরের কাছে নিউ গিনি কনডোমিনিয়াম সিটিতে সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অনিক সরাসরি জড়িত ছিলেন। তবে এ ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৬ কার্ডের সুবিধা মিলবে এক ইউনিভার্সাল কার্ডে!

১

পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরে আসেনি জ্বালানি ইউরেনিয়াম

২

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩

৩

নারীদের জন্য সড়কে নামছে আরও ১০০ পিংক বাস

৪

গাইবান্ধার আরেক গ্রামে অসুস্থ গরু জবাই, ৭ জনের শরীরে অ্যানথ্রাক্স উপসর্গ

৫

কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা

৬

অনুমোদন ছাড়াই গভীর নলকূপের বরিং স্থাপনের অভিযোগ

৭

পীরগাছায় বাবাকে ছুরির আঘাতে হত্যা, থানায় এসে ছেলের আত্মসমর্পণ

৮

এআই ছবিতে নারী সেনা সদস্য সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

৯

সালমানের স্টুডিও ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

১০

শিগগিরই জ্বালানি সংকট কাটবে: জ্বালানিমন্ত্রী

১১

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত : ছাত্রদল নেতা আবিদ

১২

২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট

১৩

কোনো দলের তোষামোদি না করলে নিরাপত্তা অনিশ্চিত: সালমান মুক্তাদির

১৪

ফ্যাসিস্ট-গুপ্তরা যতই ষড়যন্ত্র করুক বিএনপির সরকারের কোন কিছু করতে পারবে না : পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

অপরাধ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে বসেছে পুলিশের আড়াইশো ডিজিটাল চোখ।

১৬

কুকুরের কামড়ে ৮ জন আহত, গবাদিপশুও আক্রান্ত

১৭

আট মাসে ২৩৬২ খুন, অপহরণ ৬৯১

১৮

গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

১৯

ইউটিউবে স্বর্ণ ও টাকার ভিডিও প্রচার, রাতে সব নিয়ে গেল চোর

২০