জনডাক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের লাশ অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা নেওয়া হচ্ছে।

অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করতে ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে মরিয়মের পরিবারকে। পরিবারের অভিযোগ, এই সংকটের মধ্যেও এমপি পরিবারের পক্ষ থেকে কেউ তাদের খোঁজ নেয়নি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মের ফুফা সিকান্দার এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মরিয়মকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে প্রায় ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় ধার করতে হয়েছে।

মরিয়মের ফুফার অভিযোগ, পরিবারের এমন কঠিন পরিস্থিতির মধ্যেও এমপি পরিবারের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। জাতীয় সংসদ ভবনের উল্টো দিকে অবস্থিত ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় এমপির নামে বরাদ্দ করা ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষের সিলিং ফ্যানে ঝুলছিল তার মরদেহ।

রোববার বিকেলে পুলিশ খবর পেয়ে ওই ফ্ল্যাটে যায়। রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামাতে গিয়ে উদ্ধার ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলি, আটক দুই

‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি

এক যুগেও বদলি নেই, একাডেমিক সুপারভাইজারকে ঘিরে প্রশ্ন মীরবাগ বালিকা বিদ্যালয়ে অর্থ ও সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ

১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার

১০

জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

১১

রংপুরের লংমার্চে কিছু গাড়ির টোল পরিশোধ করেনি বিরোধী দল: রিজভী

১২

তেলের টাকাই উঠছে না মেয়েদের পিংক বাসে, দিনে ভর্তুকি ৫০ হাজার

১৩

আত্মসাতের পর চাপে পড়ে বিদ্যালয়ের ৩ লাখ ৭০ টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা

১৪

বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

১৫

শালবাহান বাজারে পেট্রোল চুরির সময় চোরের সিগারেটের আগুনে পুড়ল মোটরসাইকেল

১৬

পীরগঞ্জে কোটি টাকার বাঁধ নির্মাণে ধস, ড্রেজারে বালু তুলে চলছে মেরামত

১৭

শ্বশুরবাড়ি থেকে চুরি হওয়া ১৩ লাখ টাকার স্বর্ণসহ ঘরজামাই গ্রেপ্তার

১৮

জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

২০