রিপোর্ট বাংলাদেশ~~
১৪ মে ২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে বাস চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

Oplus_131072

রংপুরের কাউনিয়ায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।  গতকাল মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মীরবাগ মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২), শিশু ছেলে রহমত আলী (২) ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফসানা বেগম স্নেহা (১৬)। নিহত আফসানা বেগম স্নেহার আজ মঙ্গলবারই ছিল এসএসসি পরীক্ষার শেষ দিন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার মীরবাগ মহেশা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আশরাফুল ইসলাম লন্ড্রি মোটরসাইকেলযোগে তার স্ত্রী রুবিনা বেগম, শিশু ছেলে রহমত আলী ও ভাতিজি আফসানা বেগম স্নেহাকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের মীরবাগ জুম্মার নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই রুবিনা বেগম, রহমত আলী ও আফসানা বেগম স্নেহার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১

রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে

২

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

৩

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত রিপোর্ট

৪

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুশিয়ারি নাহিদের

৫

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

৬

ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত : আমজনতার তারেক

৭

‘ভোগান্তি এড়াতে মহাসড়কের এক পাশ ব্যবহার করে লংমার্চের কর্মসূচি চালানো হবে’

৮

বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ

৯

আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার

১০

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

১১

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আগামীকাল: জমজমাট আয়োজনের প্রস্তুতি

১২

পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’

১৩

ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি আ.লীগ নেতা মজনুর

১৪

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

১৫

সুন্দরগঞ্জে স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

১৬

গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি

১৭

আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হবে

১৮

এবার শুঁটকিতেও মিলল ৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক

১৯

রংপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

২০