১৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলে বাধা, হামলায় আহত ৫: থানায় লিখিত অভিযোগ

পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলে বাধা, হামলায় আহত ৫: রংপুরের পীরগঞ্জে খালাশপীর দারুল-হুদা ফাযিল (স্নাতক) মাদ্রাসার আবাদকৃত ফসলি জমি দখলের চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার কয়েকজন হিতাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার রাজারামপুর (জয়পুর) গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদ্রাসার জমি দখলের চেষ্টা করা হলে স্থানীয় কয়েকজন হিতাকাঙ্ক্ষী ও এলাকাবাসী এতে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হওয়ার কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম বলেন, “মাদ্রাসার সম্পত্তি জবরদখলের চেষ্টা এবং হিতাকাঙ্ক্ষীদের ওপর হামলার ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

অভিযোগে অভিযুক্ত আনিছুর রহমান, তার ছেলে মাসুদ পারভেজ সৈকতসহ কয়েকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে, মাদ্রাসার জমি নিয়ে বিরোধ ও হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Source: https://www.drb.news/%e0%a6%aa%e0%a7%80%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a6/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলে বাধা, হামলায় আহত ৫: থানায় লিখিত অভিযোগ

পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলে বাধা, হামলায় আহত ৫: থানায় লিখিত অভিযোগ

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

সাদুল্লাপুরে অবৈধ সার মজুদ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা-

লালমনিরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

কাউনিয়ায় ২৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু; সেপ্টেম্বরের ১২ দিনেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১

১০

রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

১১

কাউনিয়ায় অচেতন অবস্থায় উদ্ধার যুবক, প্রাণ গেল হাসপাতালের বেডে

১২

পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ-

১৩

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ডিআইজির। 

১৪

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, প্রতিবাদে মানববন্ধন। 

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

১৬

আসিফ মাহমুদের বিরুদ্ধে: ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ

১৭

জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: *শুধু প্রেরণা হয়েই থেকো*

১৮

মাদকের জন্য মাকে মারধর করায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা করল বড় ভাই

১৯

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পল্লি চিকিৎসকের

২০