কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় অচেতন অবস্থায় উদ্ধার যুবক, প্রাণ গেল হাসপাতালের বেডে

0-4064x3048-1-0-{}-0-12#bokehtype:0#;ts:311567114494547;appts:1789210901169;qlty:1;;illum:2 scene:5 humanIn:1;

রংপুরের কাউনিয়ায় বেইলি ব্রিজের নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার মতিউর রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মতিউর রহমান পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছোট ধাপ এলাকার মোখলেছুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু এলাকায় বেইলি ব্রিজের নিচে পানিতে অচেতন অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতে তার মৃত্যু হয়।

কাউনিয়া থানার এসআই ব্রজ গোপাল কর্মকার জানান, উদ্ধারের সময় মতিউরের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বিষজাতীয় ওষুধ সেবনের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

স্বজনরা জানান, শনিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর মতিউরের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে কাউনিয়ায় তাকে অচেতন অবস্থায় উদ্ধারের খবর পেয়ে স্বজনরা হাসপাতালে আসেন।

পুলিশ জানায়, কী কারণে পঞ্চগড় থেকে কাউনিয়ায় এসে মতিউর বিষজাতীয় ওষুধ সেবন করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তার চাচা দুলাল মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ মাহমুদের বিরুদ্ধে: ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ

কাউনিয়ায় অচেতন অবস্থায় উদ্ধার যুবক, প্রাণ গেল হাসপাতালের বেডে

পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ-

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ডিআইজির। 

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, প্রতিবাদে মানববন্ধন। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

আসিফ মাহমুদের বিরুদ্ধে: ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ

জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: *শুধু প্রেরণা হয়েই থেকো*

মাদকের জন্য মাকে মারধর করায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা করল বড় ভাই

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পল্লি চিকিৎসকের

১০

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১১

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার,ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা কবিতা : *এক চিলতে হাসি*

১২

ঢাকা টু রংপুর লংমার্চ উপলক্ষে পীরগাছায় জামায়াতের প্রস্তুতি সভা

১৩

কর্ণফুলীর কূলে কবির শতবর্ষ; নজরুল বর্ষে আবৃত্তি আসর বরিশালের ব্যতিক্রমী আয়োজ ববিতে 

১৪

আজই জাতীয় গ্রিডে ফিরছে আদানির বন্ধ ইউনিটের বিদ্যুৎ

১৫

কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

১৬

বিয়ের অনুষ্ঠান থেকে মাইক্রোবাসে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় কনের ভাই–বোনসহ চারজন নিহত

১৭

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

১৮

থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

১৯

পৃথিবীতে আসার আগেই ডেঙ্গুতে মায়ের সঙ্গে নিভে গেল গর্ভের শিশুর প্রাণ

২০