১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে পার্বতীপুর থানাধীন রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে পার্বতীপুর থানাধীন রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড়ের বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে গুলিগুলো উদ্ধার করা হয়।

এর মধ্যে একটি ব্যাগে ৫০ রাউন্ড এবং অপর একটি ব্যাগে ৪২ রাউন্ড গুলি পাওয়া যায়। দুটি ব্যাগ থেকে সর্বমোট ৯২ রাউন্ড .২২ রিমফায়ার লং রাইফেলের গুলি জব্দ করা হয়।অ

র‌্যাব জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বতীপুরে এ অভিযান চালানো হয়।

উদ্ধার করা গুলির সঙ্গে কোনো ব্যক্তি বা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত জিডিমূলে দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানিয়েছে, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Source: https://www.drb.news/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

সাদুল্লাপুরে অবৈধ সার মজুদ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা-

লালমনিরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

কাউনিয়ায় ২৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু; সেপ্টেম্বরের ১২ দিনেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১

রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

কাউনিয়ায় অচেতন অবস্থায় উদ্ধার যুবক, প্রাণ গেল হাসপাতালের বেডে

পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ-

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ডিআইজির। 

১০

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, প্রতিবাদে মানববন্ধন। 

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

১২

আসিফ মাহমুদের বিরুদ্ধে: ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ

১৩

জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: *শুধু প্রেরণা হয়েই থেকো*

১৪

মাদকের জন্য মাকে মারধর করায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা করল বড় ভাই

১৫

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পল্লি চিকিৎসকের

১৬

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার,ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা কবিতা : *এক চিলতে হাসি*

১৮

ঢাকা টু রংপুর লংমার্চ উপলক্ষে পীরগাছায় জামায়াতের প্রস্তুতি সভা

১৯

কর্ণফুলীর কূলে কবির শতবর্ষ; নজরুল বর্ষে আবৃত্তি আসর বরিশালের ব্যতিক্রমী আয়োজ ববিতে 

২০