মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি_
৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, লালমনিরহাটের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।

​দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে লালমনিরহাট সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাক্ষরতা কেবল অক্ষর জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আত্মনির্ভরশীলতা অর্জন ও টেকসই সমৃদ্ধির মূল চাবিকাঠি। লালমনিরহাট জেলাকে শতভাগ সাক্ষরজ্ঞানসম্পন্ন ও দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অধ্যক্ষ, লালমনিরহাট সরকারি কলেজ, সিভিল সার্জন, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি, বাড়ি নির্মাণে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ, রংপুরে  জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর সিলগালা

কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায় টেরও পাবেন না’ ববিতে নাহিদ ইসলাম এমপি

উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের

‘আমি ভিপি হওয়া মানে তোরা ভিপি’, ছাত্রলীগ কর্মীকে জাকসু ভিপি

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১০

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

১১

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১২

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

১৩

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

১৪

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

১৫

পারিবারিক কলহের জেরে মদনে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ইয়াসিন গ্রেপ্তার

১৬

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার

১৭

ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নেতা হামিমের

১৮

৫ মাসে রেকর্ড ২৫ হাজার কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার

১৯

দুই খুনের মামলায় ১০৪ বছরের বৃদ্ধের আত্মসমর্পণ, পাঠানো হলো কারাগারে

২০