হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগাছায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ৩২ সদস্যের কমিটি ঘোষণা

রংপুরের পীরগাছায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ৩২ সদস্যের একটি সামাজিক কমিটি গঠন করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের কিসামত ঝিনিয়া ছোট পানসিয়া এলাকায় সামাজিক অবক্ষয় রোধ, তরুণ ও যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে কিসামত ঝিনিয়া ছোট পানসিয়া জামে মসজিদের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আক্তারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
কমিটিতে শামীম সরকারকে সভাপতি এবং রেজাউল করিম, জাহিদ হাসান জয় ও মাসুদ রানাকে সহসভাপতি করা হয়েছে। মোবাশ্বের হোসেনকে সাধারণ সম্পাদক এবং বিদ্যুৎ রহমান বিপ্লব, ছানারুল ইসলাম সাগর ও জোবায়ের হোসেন হিমেলকে সহসাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন, মেহেদী হাসান, বাবলু মিয়া,রুবেল ফকির, সাগর বাবু, নাইম বাবু, আশরাফুল ইসলাম, শাহাদুল ইসলাম, হোসেন আলী, আনোয়ার মিয়া, মনিরুজ্জামান মিন্টু, আল মামুন, আহসান হাবিব অংকন, দৌলত মিয়া, শ্রাবণ ইসলাম, ইছাহাক আলী, লিটন মিয়া, রিপন মিয়া, মাসুদ মিয়া, রানা ফকির, রহিম মিয়া, রায়হান মিয়া, লিয়ন সরকার, নাজিম মিয়া ও মমিনুল ইসলাম।
কমিটি গঠনের বিষয়ে কিসামত ঝিনিয়া ছোট পানসিয়া জামে মসজিদের সভাপতি সাইফুল ইসলাম বলেন, “এলাকার তরুণ ও যুবসমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ উদ্যোগের মাধ্যমে এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি উক্ত কমিটি অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।”
জামে মসজিদের সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম বলেন, “মাদক, জুয়া ও বাল্যবিবাহ একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই শুরু থেকেই এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। কমিটির সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কাজ করবেন।”
কমিটির সভাপতি শামীম সরকার জানান, “মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এসব অপরাধ প্রতিরোধে কাজ করা হবে। তরুণ সমাজকে সুস্থ ও সুন্দর পরিবেশে এগিয়ে নিতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।”
কমিটির সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন বলেন, এলাকার অভিভাবক, শিক্ষক, তরুণ সমাজ ও ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে আমরা “মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক ভাবে কাজ করতে চাই।”
স্থানীয়রা জানান, মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে স্থানীয়ভাবে এমন উদ্যোগ জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এসব অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

১

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

২

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

৩

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

৪

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

৫

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

৬

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

৭

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

৮

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

৯

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

১০

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

১১

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১২

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১৩

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১৪

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

১৫

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

১৬

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১৭

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১৮

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১৯

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

২০