জনডাক ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬, ১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতালে চিকিৎসক সংকট; বাম হাতে স্যালাইন নিয়ে চিকিৎসা দিলেন অসুস্থ চিকিৎসক

ঘড়ির কাটায় রাত ১২টা। ভোলা ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীর ভিড়। চিকিৎসকের রুমের সামনে ডাক্তারের অপেক্ষা করছেন রোগীরা। এরই মধ্যে রুমের ভিতর থেকে খবর আসে জরুরি বিভাগের দায়িত্বরত ডা. ইরফান মাহমুদ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি হাসপাতালে ভর্তি, তাকে ইনজেকশন ও স্যালাইন পুশ করা হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষার পর অসুস্থ ডাক্তার হাতে ক্যানুলা নিয়েই তার চেয়ারে বসে জরুরি বিভাগের রোগীদের চিকিৎসা দিচ্ছেন। একদিকে নিজের শরীরে স্যালাইন চলছে অপরদিকে মুমূর্ষু রোগীদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট প্রকট আকার ধারণ করেছে। অল্প সংখক চিকিৎসক দিয়ে বিপুল পরিমাণ রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের।

সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে জরুরি বিভাগের চিকিৎসকদের। দিনে দুই শিফটে প্রায় ১৮ ঘণ্টা করে ডিউটি করতে হয় একজন চিকিৎসককে। আর এ ডিউটি করতে গিয়ে শুক্রবার দিনগত রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জরুরি বিভাগের ডা. ইরফান মাহমুদ। এমনকি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

দায়িত্বরত নার্স তাকে ইনজেকশন ও সেলাই পুশ করেন। আর রোগীর চাপ থাকায় স্যালাইন পুশ করা অবস্থায় রোগীদের চিকিৎসা সেবা দিতে দেখা গেছে তাকে। আর এতেই ফুটে ওঠেছে হাসপাতালের চিকিৎসা সেবার চিত্র। যদিও পরে অন্য একজন চিকিৎসক এসে জরুরি বিভাগের দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজ.

১

মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

২

সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’

৩

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

৪

জামায়াতের লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত অন্তত ৩০

৫

৫২ বছরে এইচএসসি পাস; বয়স নয়, ইচ্ছাশক্তিই বড়—প্রমাণ করলেন নীলফামারীর শেফালী

৬

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে

৭

পা দিয়ে লিখে এইচএসসিতে সফল কলি, হতে চান বিসিএস ক্যাডার

৮

এইচএসসির ফল আনন্দ-উচ্ছ্বাস কম, মিষ্টি বিক্রিতেও ভাটা

৯

এইচএসসির ফলাফলে সন্তুষ্ট, সরকারকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

১০

দিনাজপুর বোর্ডে ৪৯টি কলেজে পাস করেনি কেউ, রংপুর জেলায় ৩ টি

১১

প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বিলুপ্ত হলো ছাত্রদলের ইউনিয়ন কমিটি

১২

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১৩

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১৪

আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

১৫

পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল; জিপিএ-৫ কোন বোর্ডে কত?

১৬

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

১৭

নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ

১৮

ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা

১৯

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

২০